রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রিজ ভালো রাখবেন যেভাবে

news-image

নিজস্ব প্রতিবেদক : ফ্রিজ একটি যন্ত্র, যা নিয়মিত যত্নে বছরের পর বছর অনায়াসে সার্ভিস দেয়। ওয়ারেন্টির ওপর পুরোপুরি নির্ভরশীল না হয়ে শুরু থেকেই এর সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণে মনোযোগ দেওয়া উচিত। ফ্রিজের নরমাল অংশের তাপমাত্রা ৩-৪০ সেলসিয়াস (৩৭-৪০০ ফারেনহাইট) এবং ডিপ ফ্রিজের তাপমাত্রা -১৮০ সেলসিয়াসের (০০ ফারেনহাইট) আশপাশে রাখুন। রান্না করা গরম খাবার কখনই সরাসরি ফ্রিজে রাখবেন না। এতে ফ্রিজের ভেতরের তাপমাত্রা বেড়ে যায় এবং কম্প্রেসরের ওপর চাপ পড়ে। ফ্রিজের ভেতরে ঠাণ্ডা বাতাস চলাচলের জন্য পর্যাপ্ত জায়গা খালি রাখুন। এ ছাড়াও প্রতিটি খাবার ঢাকনাযুক্ত বাটিতে, এয়ারটাইট বক্সে বা জিপলক ব্যাগে সংরক্ষণ করুন। এতে খাবারের গন্ধ ছড়াবে না। দরজা বারবার খুললে বা দীর্ঘক্ষণ খোলা রাখলে ভেতরের ঠাণ্ডা বাতাস বেরিয়ে যায়, যা কম্প্রেসরকে বেশি খাটিয়ে বিদ্যুৎ বিল বাড়িয়ে দেয়। দরজার তাকে ডিম বা দুধ না রেখে সস, জ্যাম, জুস বা পানির বোতল রাখুন। নিচের ড্রয়ারে শাকসবজি ও ফলমূল রাখুন। ফ্রিজের দরজার চারপাশের রাবার (গ্যাসকেট) ঠিকমতো আটকাচ্ছে কিনা, তা মাঝে মাঝে পরীক্ষা করুন। রাবার ঢিলা হলে বাতাস ঢুকে কুলিং কমে যায়। ফ্রিজের পেছনে থাকা কয়েল ও মোটর যাতে সহজে তাপ বিকিরণ করতে পারে, সে জন্য ফ্রিজটি পেছনের দেয়াল থেকে ২ থেকে ৩ ইঞ্চি দূরে স্থাপন করুন। মাসে অন্তত একবার ফ্রিজের ভেতরটা পরিষ্কার করুন। হালকা গরম পানিতে একটু বেকিং সোডা বা ভিনেগার মিশিয়ে ব্যবহার করতে পারেন। আপনার ফ্রিজটি যদি ‘ফ্রস্ট-ফ্রি’ প্রযুক্তির না হয়, তবে ডিপ ফ্রিজে অতিরিক্ত বরফ জমতে দেবেন না। বরফের স্তর আধা ইঞ্চি হওয়ার আগেই ডিফ্রস্ট করুন।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ