,

ইরান ইস্যুতে সতর্ক ট্রাম্প

news-image
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা নিয়ে এবার আরও সতর্ক অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আলোচকদের নির্দেশ দিয়েছেন, চুক্তি নিয়ে কোনো ধরনের তাড়াহুড়ো না করতে।

সোমবার প্রকাশিত আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন— আলোচনা ইতিবাচকভাবে এগোলেও উভয় পক্ষকে সময় নিয়ে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে হবে।

এর আগে তিনি দাবি করেছিলেন, ইরানের সঙ্গে সমঝোতা চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এরপর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে দ্রুত চুক্তি ঘোষণার জোর আলোচনা শুরু হয়।

প্রস্তাবিত সমঝোতায় ৬০ দিনের যুদ্ধবিরতি বাড়ানো, হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আরও আলোচনা চালিয়ে যাওয়ার বিষয় রয়েছে বলে জানা গেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, দুই পক্ষ কিছু বিষয়ে কাছাকাছি এলেও এখনো গুরুত্বপূর্ণ কয়েকটি ইস্যুতে মতপার্থক্য রয়ে গেছে।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, বর্তমান আলোচনা মূলত ভবিষ্যৎ চুক্তির ভিত্তি তৈরির কাজ করছে। নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা অর্থ ফেরত এবং পারমাণবিক কর্মসূচি সীমিত করার মতো বিষয় পরে বিস্তারিত আলোচনায় নির্ধারণ হবে।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে শক্ত ভিত্তির আলোচনা চলছে এবং পারমাণবিক ইস্যুতেও অগ্রগতি হয়েছে।

তবে সম্ভাব্য এই সমঝোতা নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ভিন্নমত দেখা দিয়েছে। রিপাবলিকান দলের একটি অংশ মনে করছে, ইরানের প্রতি অতিরিক্ত নমনীয়তা দেখানো হচ্ছে।

ট্রাম্প আবারও স্পষ্ট করে বলেছেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেওয়া হবে না। যদিও তেহরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ