,

সমঝোতার খবরে কমল তেলের দাম

news-image
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য সমঝোতার ইঙ্গিতে বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের পতন দেখা গেছে। একই সঙ্গে ইতিবাচক প্রভাব পড়েছে এশিয়ার শেয়ারবাজারেও।

সোমবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন। তবে আলোচনায় তাড়াহুড়া না করার পরামর্শও দিয়েছেন তিনি।

এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৫ দশমিক ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৭ দশমিক ৯০ ডলারে নেমে আসে। একই সময়ে ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম কমে দাঁড়ায় ৯০ দশমিক ৯৯ ডলারে।

বিশ্লেষকদের ধারণা, সম্ভাব্য সমঝোতার ফলে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবারও স্বাভাবিকভাবে চালু হতে পারে। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও এলএনজি এই পথ দিয়ে পরিবহন হয়। সংঘাত শুরুর পর থেকে এই রুট কার্যত অচল হয়ে পড়েছিল।

এদিকে তেলের দাম কমার আশায় জাপানের শেয়ারবাজারেও উত্থান দেখা গেছে। নিক্কেই ২২৫ সূচক প্রায় ৩ শতাংশ বেড়ে ইতিহাসে প্রথমবার ৬৫ হাজার পয়েন্ট ছাড়িয়েছে। জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো জ্বালানি-নির্ভর দেশগুলো এ সংঘাতের কারণে বড় চাপের মুখে ছিল।

ট্রাম্প জানিয়েছেন, সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। তবে ইরান বলছে, কিছু অগ্রগতি হলেও এখনো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে পূর্ণ সমঝোতা হয়নি।

বিশেষজ্ঞরা মনে করছেন, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও বৈশ্বিক তেলবাজার পুরোপুরি স্থিতিশীল হতে সময় লাগবে। ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত ও সরবরাহ স্বাভাবিক করতে অন্তত ২০২৭ সাল পর্যন্ত চাপ থাকতে পারে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ