,

শিশু জিহাদের মৃত্যু: ডিবিকে পুনঃতদন্তের নির্দেশ

news-image

অপরাধ ডেস্কশাহজাহানপুরে গভীর নলকূপের পরিত্যক্ত পাইপের মধ্যে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনার মামলাটি পুনঃতদন্তের জন্য পুলিশের গোয়েন্দা বিভাগকে (ডিবি) নির্দেশ দিয়েছেন আদালত।

ঢাকা মহানগর হাকিম মাহবুবুর রহমানের আদালতে বৃহস্পতিবার মামলার বাদী শিশু জিহাদের বাবা নাসির উদ্দিন তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিয়ে পুনতদন্তের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে পুনঃতদন্তের জন্য ডিবিকে নির্দেশ দেন।

২০১৪ সালের ২৬ ডিসেম্বর শাহজাহানপুর কলোনির মাঠে খেলতে গিয়ে শিশু জিহাদ ওয়াসা ও রেলওয়ে কর্তৃপক্ষের অরক্ষিত গভীর নলকূপের পাইপে পড়ে মারা যায়। দীর্ঘ ২৩ ঘণ্টা অভিযান চালানোর পরও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরবর্তী সময়ে কয়েকজন যুবক নিজস্ব প্রযুক্তি দিয়ে তৈরি ‘খাঁচার’ সাহায্যে শিশু জিহাদের মৃতদেহ উদ্ধার করেন। ওই ঘটনায় জিহাদের বাবা নাসির উদ্দিন ২০১৪ সালের ২৮ ডিসেম্বর ফৌজদারি আইনের ৩০৪/ক ধারায় মামলা দায়ের করেন।

জানা গেছে, ২০১৪ সালের ২৬ ডিসেম্বর বাদীর ছেলে জিহাদ কূপের পাশে খেলা করার সময় পরিত্যক্ত পাইপের ভেতর পড়ে মারা যায়। ওই ঘটনায় জিহাদের বাবা নাসির ফকির ‘দায়িত্বে অবহেলায়’ জিহাদের মৃত্যুর অভিযোগ এনে রাজধানীর শাহজাহানপুর থানায় মামলা করেন।

মামলার দুই আসামি হলেন, শাহজাহানপুর রেল কলোনিতে পানির পাম্প বসানোর দায়িত্বে থাকা ঠিকাদার প্রতিষ্ঠান জেএসআরের মালিক আব্দুস সালাম ও রেলওয়ের জ্যেষ্ঠ উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম। তাদের মধ্যে ঠিকাদার সালাম ২০১৫ সালের ৮ মার্চ আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠিয়ে দেন আদালত।

এ ছাড়া অপর আসামি প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়।

২০১৫ সালের ৭এপ্রিল মহানগর হাকিম আতিকুর রহমানের আদালতে শাহাজানপুর থানার পুলিশ পরিদর্শক আবু জাফর তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৫সালের ২১ মে আসামি প্রকৌশলী জাহাঙ্গীর আলম ঢাকা মহানগর হাকিম অশোক কুমার দত্তের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। এ সময় আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ