,

সরকারী সম্পত্তি দখলকারী ৩ শ্রমিক নেতা বহিস্কার

image_26280-400x212ডেস্ক রির্পোট : সরকারী সম্পত্তি দখল করে অফিস নির্মাণের সংবাদ প্রকাশের পর বহিস্কার হলেন বগুড়া জেলা শ্রমিক লীগের ৩ নেতা। তারা হলেন সংগঠনের যুগ্ম সম্পাদক ওবায়দুর রহমান সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম ও ত্রাণ পূর্ণবাসন সম্পাদক মোজাফফর হোসেন।
রবিবার দুপুরে বগুড়া জেলা শ্রমিক লীগের দপ্তর সম্পাদক আলতাফ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠন বিরোধী কর্মকান্ড ভাবমুর্তি নস্ট করার কারণে তিন নেতাকে সাময়িক বরখাস্ত ও ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শনিবার জেলা শ্রমিক লীগের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শামসুদ্দিন শেখ হেলালের পরিচালনায় অনুষ্ঠিত এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানানো হয়।
উল্লেখ্য শ্রমিক লীগের এই ৩ নেতা সম্প্রতি বগুড়া সরকারী মোহাম্মদ আলী হাসপাতাল ও আইএইচটি খেলার মাঠের প্রচীর ভেঙ্গে শ্রমিক লীগের সাইনবোর্ড দিয়ে অফিস ঘর করেছিল। এই সংবাদ গত ২২ মার্চ পত্রিকায় প্রকাশের পর মোবাইল কোর্ট ঘরটি ভেঙ্গে দেয় এবং দখলদারিত্বের অবসান ঘটান।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ