,

প্রতিবন্ধী শিশুদের নিয়ে ফেরদৌস আরা

image_1077_161949বিনোদন প্রতিবেদক : বিশিষ্ট নজরুল সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা প্রতিবন্ধী শিশুদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করতে যাচ্ছেন। রাজধানীর মোহাম্মদপুরস্থ প্রতিবন্ধী শিশুদের জন্য বিশেষায়িত স্কুল কেয়ারিং গ্লোরির এক যুগপূর্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে ফেরদৌস আরা শিশুদের নিয়ে গান গাইবেন। অনুষ্ঠানটি আগামী ৭ ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের অডিটরিয়ামে বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। ফেরদৌস আরার পাশাপাশি এ অনুষ্ঠানে প্রতিবন্ধী শিশুদের আনন্দ-বিনোদনের জন্য আরো উপস্থিত থাকবেন চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চু, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, বিপাশা হায়াত প্রমুখ। প্রতিবন্ধী শিশুদের নিয়ে অনুষ্ঠান প্রসঙ্গে ফেরদৌস আরা বলেন, 'প্রতিবন্ধীদের শিশুদের নিয়ে পরিচালিত এ প্রতিষ্ঠানটির সঙ্গে আমি দীর্ঘদিন ধরে জড়িত রয়েছি। তাই এর যুগপূর্তি অনুষ্ঠানে শিশুদের নিয়ে গান গাইতে পারব বলে ভীষণ আনন্দ হচ্ছে। এসব শিশুদের আমার কাছে পৃথিবীর সবচেয়ে নিষ্পাপ এবং পবিত্র মুখ বলে মনে হয়। কেয়ারিং গ্লোরি যে কোনো অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানালে, আমি সেখানে আগ্রহের সঙ্গে অংশগ্রহণের চেষ্টা করি।' এদিকে, ফেরদৌস আরা আসছে ২৩ থেকে ২৫ জানুয়রি তার নিজস্ব সঙ্গীতশিক্ষা প্রতিষ্ঠান সুর সপ্তকের ছাত্রছাত্রীদের নিয়ে চ্যানেল আইয়ের 'গানে গানে সকাল শুরু' অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। বর্তমানে ফেরদৌস আরা এক হাজার নজরুলসঙ্গীত নিয়ে ধারাবাহিকভাবে সংকলন প্রকাশ করার জন্য কাজ করছেন। এরই মধ্যে দুটি সংকলন প্রকাশও করেছেন তিনি। এবারের সংকলনটির শিরোনাম নির্ধারণ করেছেন 'হাজার নজরুল সঙ্গীত ভলিউম-৩'। এরই মধ্যে এ সংকলেনের জন্য বেশ কয়কটি গান রেকর্ডিং করেছেন ফেরদৌস আরা। বাকি গানগুলোর রেকর্ডিংয়ের কাজ দ্রুতসম্পন্ন করবেন বলে জানিয়েছেন তিনি। এবারের সংকলনটিও প্রকাশ করবে ইমপ্রেস অডিও ভিশন। গানের পাশাপাশি ফেরদৌস আরা উপস্থাপনা নিয়েও ব্যস্ত সময় পার করছেন। একুশে টেলিভিশনে 'গানের ওপারে হারানো দিনের গান' শিরোনামের একটি সঙ্গীতানুষ্ঠান ধারাবাহিকভাবে উপস্থাপনা করছেন তিনি। পাশাপাশি বিভিন্ন বেসরকারি চ্যানেলগুলোতে নিয়মিত সঙ্গীত পরিবেশন করছেন। উল্লেখ্য, এর আগেও ফেরদৌস আরা 'মার্কস অলরাউন্ডার', 'চ্যানেল আই সেরাকণ্ঠ'সহ বেশ কয়েকটি অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেছেন। সঙ্গীতচর্চা সম্পর্কে ফেরদৌস আরা বলেন, 'আমি দীর্ঘদিন ধরে সঙ্গীতচর্চা করে আসছি। বর্তমানে সঙ্গীতচর্চাই আমার ধ্যান-জ্ঞান। সঙ্গীত ছাড়া এক মুহূর্তও আমি থাকতে পারি না। আমি আজীবন সঙ্গীত সাধনা করে যেতে চাই।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা