,

সাকিবের শাস্তির মেয়াদ শেষ আজ

sakib picবিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার শেষ দিন আজ সোমবার। অর্থাৎ আগামীকাল মঙ্গলবার থেকে তিনি আবার আগের মতো মুক্ত। দেশের হয়ে ঘরোয়া ক্রিকেটে সব ধরনের খেলায় অংশ নিতে পারবেন তিনি। তবে এখনও বিদেশের ক্লাবে খেলার ব্যাপারে তার ওপর থেকে নিষেধাজ্ঞা শেষ হয়নি।

বিসিবি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে গত ৭ জুলাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভায় দেশের হয়ে সব ধরনের ক্রিকেটে ৬ মাস নিষিদ্ধ করা হয় সাকিবকে। আর বিদেশের ক্লাবে খেলার ব্যাপারে দেড় বছরের জন্য নিষিদ্ধ করা হয়। এরপর বিসিবির কাছে ক্ষমা চেয়ে তার শাস্তির ও নিষেধাজ্ঞা পুনর্মূল্যায়নের জন্য লিখিত আবেদন করেন বিশ্বসেরা বাঁ-হাতি এ অলরাউন্ডার। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ২৭ আগস্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ সাকিবের শাস্তি ৩ মাস ২১ দিন কমিয়ে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বহাল রাখেন। তারই ধারাবাহিতকায় ১৬ সেপ্টেম্বর থেকে দেশের হয়ে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পারবেন তিনি।

এবার ঘরোয়া ক্রিকেটে ঢাকা প্রিমিয়ার লিগে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সের খেলোয়াড় সাকিব। নিষেধাজ্ঞা প্রত্যাহারের কারণে ইতোমধ্যে এশিয়ান গেমস টি-টোয়েন্টি টুর্নামেন্টের দলেও নেয়া হয়েছে তাকে। এশিয়ান গেমসের প্রস্তুতি হিসেবে বিসিবির নির্দেশে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের হয়ে বিসিবি ‘এ’ দলের বিপক্ষে দু-দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছেন তিনি।

ইতোমধ্যে এশিয়ান গেমসের জন্য মাশরাফি বিন মুর্তজা ও তাসকিনদের সঙ্গে অনুশীলন শুরু করেছেন সাকিব।

এদিকে নিষেধাজ্ঞা থাকায় চ্যাম্পিয়ন্স লিগ টি২০তে কোলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে পারছেন না তিনি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা