,

ফেসবুকে রাসুল (সাঃ)-এর অবমাননা, বিক্ষোভের মুখে অভিযুক্ত ছাত্র গ্রেফতার

Grafterনাটোরে ফেসবুকে রাসুলকে (সাঃ) অবমাননা করায় এলাকাবাসীর বিক্ষোভের মুখে পুলিশ অভিযুক্ত ছাত্র জয় শীলকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে তাকে নাটোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। এর আগে রাত ৯টার দিকে তাকে আটকের দাবীতে এলাকাবাসী সদরের হয়বতপুরে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখে। পুলিশ ও এলাকাবাসী জানায়, সদর উপজেলার হয়বতপুর গ্রামের নরসুন্দর রতন শীলের ছেলে দশম শ্রেণির ছাত্র জয় শীল বেশ কিছু দিন থেকে ফেসবুকে রাসুল (সাঃ) কে নিয়ে নানা ভাবে বিদ্রূপ করে আসছিল। স্থানীয়রা তাকে এসব কাজ বন্ধ রাখতে বললে সে ক্ষিপ্ত হয়ে আরো বেশি করে বিদ্রূপ করতে শুরু করে। সর্বশেষ বুধবার বিকেলে সে ফেসবুকে লিখে চরম অবমাননাকর একটি মন্তব্য পোস্ট করে। বিষয়টি জানাজানি হলে সন্ধ্যার পর দলমত নির্বিশেষে এলাকার মানুষ রাস্তায় নেমে আসে। এক পর্যায়ে তারা বিক্ষোভ মিছিল বের করে সদরের হয়বতপুরে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় তারা জয়ের বাবা নরসুন্দর রতন শীলকে আটক করে। পরে খবর পেয়ে রাত ১০টার দিকে পুলিশ গিয়ে জয় শীলকে আটক করলে স্থানীয়রা তার বাবাকে ছেড়ে দেয় এবং মহাসড়কের অবরোধ তুলে নেয়। নাটোর থানার ওসি আসলাম উদ্দিন জানিয়েছেন, প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় জয়ের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।  

dailyinqilab.com

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা