,

দুর্নীতিমুক্ত রাজনীতি চাই

1351100868_-400x372জহির রায়হান: আমাদের সমাজের প্রতিটি স্তর দুর্নীতিগ্রস্থ হয়ে পড়েছে। দুর্নীতিমুক্ত দেশ কিংবা সমাজ গড়ার কথা কথা বিভিন্ন সময় বলা হলে ও তা কাজে আসছে না। দুর্নীতির কারণে দেশের সব ধরনের উন্নয়ন বাধাগ্রস্থ হচ্ছে। বিভিন্ন সময় আমাদের দাতা গোষ্ঠীর পক্ষ থেকে দুর্নীতি কমানোর তাগাদা দেয়া হলে ও তা কোন সরকারই কানে তুলছে না। দুর্নীতিবাজদের অবস্থান অনেকটা চোরে না শুনে ধর্মের কাহিনীর মতো। দুর্নীতি কারণে আমাদের সব অর্জন বৃথা যেতে চলেছে। ৩০ লাখ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মুলমন্ত্র ছিল একটি সুন্দর, সুখি এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা, কিন্তু তা সম্ভব হচ্ছে না দুর্নীতির কারণে। দুর্নীতিতে আমাদের দেশ কয়েকবার চ্যাম্পিয়ান হওয়া জাতির জন্য বিশাল লজ্জার বিষয়।

মন্তব্য প্রতিবেদন

 
বিভিন্ন সময় করা জরিপে দেখা গেছে, দেশে দুর্নীতির মাত্রা বেড়ে যাওয়ার কারণ রাজনীতিবিধদের দুর্নীতি। কথায় আছে লোক, লজ্জা, ভয় এই তিন থাকিতে হয়। আমাদের রাজনীতিবিদরা যেন এই বাক্যটিকে রপ্ত করে মাজায় গামছা বেধেঁ দুর্নীতিতে নেমেছেন। শুধু রাজনীতিবিধদের দোষ দিলেই চলবে না। আমাদের দেশে এমন বহু রাজনীতিবিধ রয়েছেন যারা দলের কোন সংগঠনের নামের তালিকায় নেই অথচ দলের নাম ভাঙ্গিয়ে অপ্রত্যাশিত দুর্নীতিতে দিন দিন ধাবিত হচ্ছে। এতে করে তারা তাদের দলের ভাবমুর্তি নষ্ট করে দিচ্ছে। বিভিন্ন গণমাধ্যমে আমাদের এই রাজনীতিবিধদের খবর প্রকাশ হলে ও তারা তা গায়ে মাখছেন না। 
একটি বিষয় ইদানিং বিভিন্ন গণমাধ্যমে প্রায়ই প্রকাশ হচ্ছে, সেটি হলো,দেশের জনপ্রতিনিধিদের বেশির  ভাগই ব্যবসায়ী। ব্যবসায়ীদের জনপ্রতিনিধি হতে কোন বাধাঁ নেই।কিন্ত যারা জনপ্রতিনিধি হবেন তাদের জণগনের সেবক হতে হবে। তাই আমরা আশা করব, রাজনীতিবিধরা এ অবস্থা থেকে বের হয়ে আসবেন। দুর্নীতিমুক্ত একটি সমাজ গঠনের তাদের চ্যালেঞ্জ নিতে হবে। ফিরিয়ে আনতে হবে জণগনের আস্থা।
                                                

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য