,

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক কর্মসূচীতে বাংলা নববর্ষ বরণ

সংবাদদাতা ॥  ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪২১ কে বরণ করে নেয়া হয়েছে। এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন , বিভিন্ন সংগঠন শিক্ষা প্রতিষ্ঠান বর্ণাঢ্য কর্মসূচী পালন করে। সকালে জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় ট্যাংকের পাড় থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়। পরে ফারুকী পার্ক সংলগ্ন ডিসি মেলায় দিনব্যাপী বৈশাখী মেলা হয়। এছাড়া অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল প্রভাতী সাংস্কৃতিক অনুষ্ঠান, লাঠি খেলা, মোরগ লড়াই পুতুল নাচ,এছাড়া কারাগার হাসপাতাল শিশু পরিবার এ উন্নত মানের দেশী খাবার পরিবেশন। এদিকে বর্ষবরণে ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির উদ্যোগে সপ্তাহব্যাপী ২৮ তম বৈশাখী উৎসব শহীদ ধীরেন্দ্র নাথ ভাষা চত্বর এ শুরু হয়েছে। সাহিত্য একাডেমীর উদ্যোগে শোভাযাত্রা বের হয় শহরে। ব্রাহ্মণবাড়িয়া আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ এর উদ্যোগে শহরে শোভাযাত্রা দিন ব্যাপী বৈশাখী মেলা হয়েছে। সুলতানপুরস্থ লায়ন ফিরোজুর রহমান রেসিডেন্সিয়াল একাডেমী সবকুল এন্ড কলেজে বৈশাখী পিঠা মেলা এবং লোকজ স্মাগ্রীর প্রদর্শনী হয়েছে। এছাড়া একাডেমী প্রাঙ্গনে নতুন প্রজন্মকে পরোপকারে উৎসাহিত করতে উদ্বুদ্ধকরণ কার্যক্রম, রক্তদানে সাহসি উৎসাহিত করতে রক্তের গ্র“প নির্নয় পরীক্ষা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন পাড়া মহল্লায়ও বিভিন্ন সংগঠন বর্ষবরণে নানা কর্মসূচী পালন করে।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী