,

এ বৈশাখে অ্যান্ড্রয়েড অ্যাপ ‘নববর্ষ ১৪২১’

পয়লা বৈশাখ উপলক্ষে অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান এথিকস অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেড (ইএটিএল) তৈরি করেছে ‘নববর্ষ ১৪২১’ নামের একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন।

অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠানটির দাবি, বৈশাখে প্রিয়জনের সঙ্গে প্রিয় মুহূর্ত শেয়ার করার সুবিধা দেবে নববর্ষ ১৪২১ অ্যাপ্লিকেশনটি।

বৈশাখের নানা আয়োজন নিয়ে তৈরি অ্যাপটি ডাউনলোড করতে খরচ হবে ১৪ টাকা। ইএটিএল অ্যাপস স্টোর www.eatlapps.com থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে।

অ্যাপটিতে রয়েছে পয়লা বৈশাখের সংক্ষিপ্ত ইতিহাস, পোশাকের নকশা, হ্যান্ডসেট উপযোগী বৈশাখী ওয়ালপেপার, জনপ্রিয় অডিও লিরিকস। অ্যাপটিতে রয়েছে মাল্টিমিডিয়া ফিচার যা বর্ষবরণের ভিডিও দেখার সুবিধা দেবে।

অ্যাপে থাকা শুভেচ্ছা কার্ড ও এসএমএস ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রিয়জনের সঙ্গে শেয়ারও করা যাবে। অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, নববর্ষ ১৪২১ অ্যাপটিতে ব্যবহার করা হয়েছে জিপিএস প্রযুক্তি, যা ব্যবহারকারী নিজের অবস্থান ও বর্ষবরণের স্থানগুলোর মানচিত্রের মাধ্যমে জানতে পারবেন।

অ্যাপটিতে পছন্দের ছবি আপলোড করে আকর্ষণীয় উপহার জেতার সুযোগ রেখেছে ইএটিএল।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর