,

ক্রিকেট নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে উত্তাল শাহবাগ

cricatক্রিকেটের তিন ‘মাতব্বর’ দেশের অন্যায্য প্রস্তাবের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে শাহবাগ চত্বর। টেস্ট ক্রিকেট থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন রীতিমত বিক্ষোভে রূপ নিয়েছে।
কয়েক হাজার তরুণ-তরুণীর প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে উঠেছে জাতীয়  জাদুঘরের সম্মুখ ও শাহবাগ চত্বর এলাকা।
র‌্যাংকিংয়ের প্রথম আটটি দেশ ছাড়া আইসিসির সদস্যভুক্ত বাকি দেশগুলোর টেস্ট স্ট্যাটাস বাতিলের প্রস্তাব দেয় ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। শীর্ষ আটে থাকা সত্ত্বেও পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা এই বিতর্কিত প্রস্তাবের বিরোধিতা শুরু করে দিয়েছে। এই প্রস্তাব প্রত্যাখ্যান করে শনিবার বিকেল ৪টায় মানববন্ধনের ডাক দেয় অনলাইনভিত্তিক সামাজিক সংগঠন ‘ক্রিকেটপ্রেমী বাংলাদেশ’।
৪টায় ‍শুরু হওয়ার কথা থাকলেও সাড়ে ৩টা থেকেই লোকে লোকারণ্য হতে থাকে শাহবাগ এলাকা। ‘মোড়ল’দের অন্যায্য দাবির প্রতিবাদে ‘এক দাবি এক দেশ, টেস্ট খেলবে বাংলাদেশ’, ‘আমাদের ক্রিকেটকে নয়, আমাকে খুন করুন’, ক্রিকেট নিয়ে তিন মোড়লের দালালি চলবে না’, ‘Cricket is business to you, but oxygen to us’, ‘Say no to Big 3’, ‘তিন শিয়ালের কাছে মুরগি বর্গা দেবো না’ প্রভৃতি লেখা বিভিন্ন আকার ও রংয়ের ব্যানার-ফেস্টুন-প্ল্যাকার্ড নিয়ে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধনে যোগ দিতে থাকেন তরুণ-তরুণীরা। দেশের ক্রিকেট বাঁচানোর এই আন্দোলনে মানববন্ধনে যোগ দিয়েছেন অনেক প্রবীণ ক্রিকেটপ্রেমীও।

ভারত-অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের বিপক্ষেই অবস্থান নিচ্ছে বিসিবি

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর