শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মোবাইল ফোন ব্যবহারকারীরা লক্ষ্য করুন

Tuna007_1316582809_1-fanar_1314174120_1-fanar_1312874991_1-f090811e

মোবাইল ফোন একটি দরকারী এবং অপরিহার্য ডিভাইস । যা ছাড়া আমাদের দৈনিন্দিন জীবন এখন কল্পনাও করা যায়না । কিন্তু এ ডিভাইসের অসতর্ক এবং অনিয়ন্ত্রিত ব্যবহার সমাজ,সংসার,রাস্ট্র এবং পরিবারে নিয়ে আসতে পারে অনাকান্খিত অনেক বেদনাদায়ক ঘটনা । হয়তো শখের বশে  কন্যা কিংবা বোনকে মোবাইল কিনে দেয়া হয়েছে কিন্তু মনিটরিং নেই । তাহলে অপরিনত বুদ্ধির কারনে অনেক কিছুতেই জড়িয়ে পড়তে পারে যা আপনি এবং আমি কেউ আশা করিনা । তেমনি পথ চলতে কিংবা কোন কাজের সময় হয়তো ফোনে কথা বলতে বলতে নিজের অবস্থান ভুলে যাই। এমনি ভাবে অনেকে রেল লাইনে কাটা পড়ে জীবন দিয়েছে।আবার হয়তো পুকুরে বা নদীতে সন্তানকে নিয়ে গোসল করতে নেমেছে । ফোনে কথা বলতে গিয়ে সন্তানকে ভুলে গেছে ।অথবা আমার/আপনার মা,বোন কিংবা স্ত্রী চুলায় পাক বসিয়েছেন । ফোনে রিং আসল আর এমনি তাড়াহুড়ো করে জবাব দিতে গিয়ে কড়াইয়ের গরম তেল হয়তো ছোট বাচ্চার কিংবা নিজের উপরেই ফেলে দিলেন যা সারা জীবনের অনুশোচনার উৎস হয়ে থাকবে । একটা ফোন কলের মূল্য কখনোই নিজের কিংবা প্রিয়জনের জীবনের মূল্য থেকে বেশী হতে পারেনা । কিন্তু আমাদের অসতর্কতার জন্য এই ফোন কলই অনেক অঘটন ঘটাতে পারে । এমনই এক বিয়োগান্ত ঘটনা ঘটেছে ফরিদপুরের মধুখালীর গন্ধারদিয়া গ্রামে। ঘটনার বিবরনে প্রকাশ, পাঁচ বছরের ছেলে মাহিনকে নিয়ে পুকুরে গোসল করতে যান দেলোয়ার (৩২)।  মোবাইল ফোনটি রাখেন পুকুরপাড়ে। গোসলের একপর্যায়ে হঠাৎ বেজে ওঠে মোবাইল। তড়িঘড়ি উঠে ফোনে কথা বলতে শুরু করেন তিনি। আনমনে অনেকটা দূরে চলে যান। কিছুক্ষণ পর তাঁর মনে পড়ে, সাঁতার না জানা শিশু মাহিনের কথা। সঙ্গে সঙ্গেই শুরু হয় খোঁজাখুঁজি। অনেকক্ষণ পর উদ্ধার হয় মাহিনের নিষ্প্রাণ দেহ। আমরা ফোন ছাড়া চলতে পারব না একথা শতভাগ সত্যি। কিন্তু এর ব্যবহারে আরো সতর্ক হওয়া উচিৎ এ কথাটি ভুললে চলবেনা।

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান