,

মেসি ফিরলেন জোড়া গোলে

Missiদু’মাস পর মাঠে ফিরলেন লিওনেল মেসি। কিন্তু দেখে মনেই হলো না খেলার বাইরে ছিলেন। বদলি মাঠে নেমেই তিন মিনিটের ব্যবধানে জোড়া গোল পেলেন আর্জেন্টাইন তারকা। বুধবার কোপা ডেল রে শেষ ষোলোর প্রথম লেগে বার্সেলোনা ৪-০ গোলে হারিয়েছে গেটাফেকে।

এর আগে দুই অর্ধে সেস ফেব্রিগাসের জোড়া গোলে ম্যাচ পুরোটাই নিয়ন্ত্রণে রেখেছিল বার্সা। ন্যু ক্যাম্পে নয় মিনিটে স্প্যানিশ তারকার গোলে এগিয়ে যায় জেরার্দো মার্তিনো শিষ্যরা। বল দখলের লড়াইয়েও এগিয়ে ছিল তারা। প্রতিপক্ষ গেটাফের খেলোয়াড়রা কার্লোস পুয়োল ও জাভিয়ের মাচেরানোর শক্ত রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বেরোতে পারছিল না।

দ্বিতীয়ার্ধে ৬৩ মিনিটে পেদ্রোকে ফাউল করেন ভ্যালেরা। পেনাল্টি থেকে সহজেই ব্যবধান দ্বিগুণ করেন ফেব্রিগাস।

এক মিনিট পরই আন্দ্রেস ইনিয়েস্তার বদলি মাঠে নামেন মেসি। মাঠে দেখা যায় অন্য আবহ। ভক্তদের হতাশ করেননি আর্জেন্টাইন তারকা। সার্জিও বুসকেটসের ক্রস থেকে ৯০ মিনিটে জালের খুব কাছ থেকে গোল করেন তিনি। যোগ করা সময়ের তিন মিনিট পর আরেকটি গোল পান চারবারের বর্ষসেরা তারকা।

ম্যাচ শেষে তিনি বলেন,‘অনুশীলনে বেশ সুস্থবোধ করেছি। যদিও তারা পরীক্ষা করেছে, কিন্তু মাঠে একবার এলে সেটা একেবারেই ভিন্ন কথা। শারীরিকভাবে আমি ভালো আছি। পেশিতে কোনো ধরনের অসুবিধা হচ্ছে না।’

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর