রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপির মেয়রপ্রার্থী হতে পারেন মনজুর আলম!

news-image

চট্টগ্রাম ব্যুরো : পহেলা বৈশাখের দিন বিকালে এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ চট্টগ্রামের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের কাট্টলীর বাসভবনে যান। এরপর থেকে চট্টগ্রামের রাজনীতির মাঠে নতুন জল্পনা শুরু হয়েছে। আসছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মনজুর আলম এনসিপির মেয়র প্রার্থী হচ্ছেন-এমন গুঞ্জন এখন সবখানে।

গতকাল বুধবার মনজুর আলমের সঙ্গে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। এদিন তিনি নগরীর দেওয়ানহাটের করপোরেট অফিসেও আসেননি। সেখানে মোস্তফা হাকিম গ্রুপের প্রধান কার্যালয়। মনজুর আলম এ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। জানতে চাইলে মনজুর আলমের ছেলে ও মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক মোহাম্মদ সারোয়ার আলম আমাদের সময়কে বলেন, রাজনীতি কিংবা নির্বাচন নিয়ে এখনও কোনো কথা নেই। হাসনাত আবদুল্লাহ আব্বার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন; এর বেশি কিছু নয়। তবে গত মঙ্গলবার রাতে এনসিপি চট্টগ্রাম থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মনজুর আলমের সঙ্গে সাক্ষাতে হাসনাত আবদুল্লাহ দেশের চলমান রাজনীতি ও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

জানা যায়, সর্বশেষ অনুষ্ঠিত সংসদ নির্বাচনে অংশ নিতে মনজুর আলমকে বিভিন্ন পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল। এনসিপি থেকেও এসেছিল সেই ধরনের অনুরোধ। তবে শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেননি তিনি।

মনজুর আলমের ঘনিষ্ঠ এক ব্যক্তি জানান, বিগত কয়েকটি নির্বাচন নিয়ে তার মনে গভীর দুঃখ রয়েছে। একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও তিনবার ওয়ার্ড কমিশনার নির্বাচিত হয়েছিলেন কেবল ব্যক্তিগত যোগ্যতায়। তিনি আওয়ামী লীগের কোনো পদে ছিলেন না। ২০০৯ সালের সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পাননি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে হেরে যান। তবে ২০১০ সালের চসিক নির্বাচনে বিএনপির সমর্থন নিয়ে তিনি এক লাখেরও বেশি ভোটের ব্যবধানে হারিয়ে দেন আওয়ামী লীগের জাঁদরেল নেতাÑ টানা তিনবারের মেয়র মহিউদ্দিন চৌধুরীকে। ২০১৫ সালের নির্বাচনের দিন দুপুরেই তিনি কারচুপির অভিযোগে নির্বাচন থেকে সরে দাঁড়ান। সবশেষ ২০২৪ সালের সংসদ নির্বাচনেও কারচুপি করে আওয়ামী লীগ তাকে হারিয়ে দেয় বলে অভিযোগ মনজুর আলমের।

তবে রাজনীতি নিয়ে অম্ল মধুর অভিজ্ঞতার ভেতরে ৫ আগস্টের পর অনেকটা চুপচাপ থেকেছেন মনজুর আলম। নিয়মিত ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে এসেছেন। স্বজনদের সঙ্গে দেশের পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করতেন। সামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তিনি কখনও গণবিচ্ছিন্ন ছিলেন না।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ