রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৮ মাসে বাতিল ৪৮১ ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ গেজেট

news-image

অনলাইন ডেস্ক : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান জানিয়েছেন, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সুপারিশ অনুযায়ী ৪৮১ জন ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করা হয়েছে। অর্থাৎ, মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত নয় এমন ব্যক্তিদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

সংসদে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অভিযোগের ভিত্তিতে উপকমিটি তদন্ত ও শুনানি করে প্রকৃত মুক্তিযোদ্ধা নন বলে প্রমাণিত ব্যক্তিদের নাম গেজেট, লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে বাতিল করার সুপারিশ করে। মন্ত্রণালয় সেই সুপারিশ অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে।

মন্ত্রী আরও জানান, ২০২৪ সালের আগস্ট থেকে ৮৪২টি অভিযোগ জামুকায় পাঠানো হয়েছে, যার মধ্যে ৪৮১ জনের গেজেট বাতিল করা হয়েছে। জামুকা প্রতিষ্ঠার পর থেকে মোট ৬ হাজার ৪৭৬ জনের নাম এই তালিকা থেকে বাদ পড়েছে।

বর্তমানে দেশে স্বীকৃত বীর মুক্তিযোদ্ধার সংখ্যা ১ লাখ ৯৮ হাজার ৩৭। তাদের জন্য সরকার মাসিক ২০ হাজার টাকা সম্মানী, বছরে দুটি উৎসব ভাতা ১০ হাজার টাকা করে, পয়লা বৈশাখে ২ হাজার টাকা এবং বিজয় দিবসে ৫ হাজার টাকা প্রদান করে। মন্ত্রী জানান, সম্মানী ভাতা বৃদ্ধি সংক্রান্ত কোনো নতুন পরিকল্পনা নেই।

মন্ত্রী আশ্বস্ত করেন যে, তালিকা পরিশোধন ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের অধিকার সুরক্ষার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

বদির পরিকল্পনাতেই একরাম হত্যা: চিফ প্রসিকিউটর

রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার নির্ধারণ করল সরকার

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি