,

বিদেশি কোটা নিয়ে বাফুফেতে ফুটবলারদের দাবি

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে বুধবার দুপুরে জড়ো হয়ে বিদেশি কোটা নীতি নিয়ে পরিবর্তনের দাবি জানিয়েছেন স্থানীয় ফুটবলাররা। ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির ব্যানারে প্রায় অর্ধশতাধিক খেলোয়াড় স্মারকলিপি জমা দেন বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেনের কাছে।

তাদের মূল দাবি, বাংলাদেশ প্রিমিয়ার লিগে সার্ক দেশগুলোর খেলোয়াড় কোটা পুনর্বিবেচনা বা বাতিল করা। বর্তমানে একটি ক্লাবে পাঁচজন সার্ক ও তিনজন সার্ক-বহির্ভূত বিদেশি খেলোয়াড় খেলানোর সুযোগ রয়েছে, পাশাপাশি একজন অনূর্ধ্ব-২০ খেলোয়াড়কে একাদশে রাখা বাধ্যতামূলক।

ফুটবলারদের অভিযোগ, বিদেশি খেলোয়াড়ের আধিক্যের কারণে স্থানীয়দের ম্যাচ খেলার সুযোগ কমে যাচ্ছে, যা ভবিষ্যতে জাতীয় দলের পারফরম্যান্সেও প্রভাব ফেলতে পারে। এ কারণে তারা স্থানীয় খেলোয়াড়দের জন্য বেশি সুযোগ নিশ্চিত করার দাবি জানান।

স্মারকলিপিতে আরও রয়েছে লিগে দলের সংখ্যা বাড়ানো, খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা গ্রহণের দাবি।

আন্দোলনে আবাহনী ও মোহামেডানসহ দেশের শীর্ষ ক্লাবের কিছু ফুটবলার অংশ নেন। তারা জানান, বর্তমান কাঠামো পরিবর্তন না হলে স্থানীয় খেলোয়াড়রা সুযোগ হারাতে থাকবেন।

ফুটবলার কল্যাণ সমিতির নেতারা বলেন, এটি তাদের ন্যায্য দাবি এবং পেশাদার ক্যারিয়ার রক্ষার জন্যই তারা অবস্থান নিয়েছেন।

এদিকে মৌসুমের মাঝামাঝি সময়ে এই দাবি-আন্দোলনের কারণে দেশের ফুটবলে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। এখন বাফুফে কী সিদ্ধান্ত নেয়, তা নিয়েই অপেক্ষা চলছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড