,

হরমুজ প্রণালি খোলা রাখতে ইরানকে চীনের আহ্বান

news-image

 

অনলাইন ডেস্ক : নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি যুদ্ধবিরতির পক্ষে বেইজিং,হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ-চলাচল পুনরায় চালু করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে আলাপকালে এ কথা বলেন।

বৃহস্পতিবার হওয়া এই আলোচনায় ওয়াং ই বলেন, হরমুজ প্রণালিতে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আন্তর্জাতিক নৌ-চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তাও নিশ্চিত করা জরুরি।

তিনি আরও উল্লেখ করেন, প্রণালিটি উন্মুক্ত রাখার বিষয়ে আন্তর্জাতিকভাবে আগ্রহ রয়েছে এবং চীন সবসময় যুদ্ধবিরতি বজায় রাখা ও আলোচনার মাধ্যমে সমাধানের পক্ষে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি স্থায়ীভাবে উন্মুক্ত রাখা হবে এবং ভবিষ্যতে এটি আর বন্ধ হবে না।

সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এই উদ্যোগে চীন সন্তুষ্ট এবং এটি বৈশ্বিক অর্থনীতির জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্র ও চীনের পারস্পরিক সহযোগিতার বিষয়টিও তুলে ধরেন।

এ জাতীয় আরও খবর

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ

নেতানিয়াহু সাথে আবুধাবির বৈঠকে ১০ দেশের প্রতিনিধি

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার