রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গণতন্ত্রেই দেশের উন্নতি সম্ভব: স্পিকার

news-image

 

অনলাইন ডেস্ক : বরিশালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে স্পিকারের মন্তব্য ,জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, গণতন্ত্র ছাড়া বাংলাদেশের প্রকৃত উন্নয়ন ও সমৃদ্ধি অর্জন সম্ভব নয়। তিনি মনে করেন, শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা দেশের অর্থনৈতিক অগ্রগতির প্রধান ভিত্তি হতে পারে।

বৃহস্পতিবার দুপুরে বরিশাল সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। স্পিকার উল্লেখ করেন, রাজনীতির প্রতি মানুষের আগ্রহ বাড়ছে, যা সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে এবং গণতন্ত্রের প্রতি আগ্রহও বাড়াচ্ছে।

তিনি আরও বলেন, দেশের ইতিহাসে বিভিন্ন সময়ে স্বৈরশাসনের বিরুদ্ধে ছাত্র-যুবকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় তারা রাজপথে নেমে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করেছে।

গত সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট উল্লেখ করে স্পিকার বলেন, দীর্ঘ সময়ের স্বৈরশাসনের পর জনগণের আন্দোলনের মাধ্যমে যে পরিবর্তন এসেছে, তা দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এর মাধ্যমে গণতন্ত্র আরও শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি জানান, একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বর্তমান সংসদ গঠিত হয়েছে এবং এই সংসদ দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এর আগে বরিশালে তার শৈশবের স্মৃতিচারণ করেন স্পিকার। পরে তাকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং সেখান থেকে তিনি ভোলার উদ্দেশে রওনা দেন।

এ জাতীয় আরও খবর

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

বদির পরিকল্পনাতেই একরাম হত্যা: চিফ প্রসিকিউটর

রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার নির্ধারণ করল সরকার

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি