,

যে ৭ খাবার কমাবে কোলেস্টেরল

H Atackশরীরে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে হার্ট অ্যাটাক, উচ্চরক্তচাপ, ধমনী সংক্রান্ত জটিলতা, স্থূলতা ইত্যাদি সমস্যায় ভুগতে হয়। নিয়মিত বিশেষ কিছু খাবার খেলে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমে, শরীর সুস্থ থাকে। তেমনই খাবারের কথা ও তাদের পুষ্টিগুণের কথা শোনা যাক।

 
চর্বিযুক্ত মাছ: চর্বিযুক্ত মাছ প্রাকৃতিকভাবে স্বাস্থ্যের জন্য ভালো। এছাড়া ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হার্ট অ্যাটাকের হাত থেকে রক্ষা করে।
 
বাদাম: বাদামে ক্যালসিয়াম, পটাসিয়াম ও অল্প মাত্রায় ফ্যাটি এসিড থাকে। নিয়মিত বাদাম খেলে হার্ট ভালো থাকে, সেইসঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। 
 
মটরশুটি: মটরশুটি হার্টের জন্য সবচেয়ে ভালো। এটি কোলেস্টেরল কমাতে চমৎকার কাজ করে। প্রতিদিন খাবারের সঙ্গে আধাকাপ মটরশুটি থাকলে ৮ শতাংশ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে আনতে সাহায্য করে। মটরশুটি কিডনী ভালো রাখার পাশাপাশি শরীরের আঁশ জাতীয় খাবারের চাহিদা পূরণ করে। 
 
চা: চায়ে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অল্প মাত্রায় ক্যাফেইন রয়েছে। চা শরীরেকে রাখে সতেজ, সেইসঙ্গে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমাতেও সাহায্য করে। এছাড়া ওজন, রক্তচাপ, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতেও সহয়তা করে।   
 
চকলেট: চকলেট অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ। খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে।
 
শাকসবজি: সবুজ শাকসবজি পেশীর শক্তি বাড়াতে সাহায্য করে। এছাড়া ক্যানসার, হার্টের অসুখ ও অস্টিওপরোসিসের বিরুদ্ধে লড়তে সহয়তা করে। নিয়মিত ভাতের সঙ্গে শাকসবজি বিশেষ করে পালংশাক খেলে হার্ট ভালো রাখার পাশাপাশি শরীরের পুষ্টি অভাব পূরণ হয়।
 
অলিভ অয়েল: অলিভ অয়েল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এতে মনো আনস্যাচুরেটেড ফ্যাটি এসিড রয়েছে। যাতে অল্প মাত্রায় উপকারি কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড বিদ্যমান। ফলে অলিভ অয়েল খেলে শরীরের খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে যায়। সাথে খাবারের স্বাদও বাড়ে।
 

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি