,

ভুঁড়ি পালাবেই

Boriমুখে না বললেও সবাই চায় নিজের শরীরের মানানসই গঠন। কিন্তু ক্রমবর্ধমান ভুঁড়ির জ্বালায় অনেকেই স্লিম থাকার অভিলাষ বাদ দিয়ে দেন। শুধু না জানার কারণে সারাজীবন অনেকে বয়ে বেড়ান ভুঁড়ির জ্বালা।

জেনে রাখা ভালো, ভুঁড়ি ঠেকানোর সহজ কিছু বিষয় আছে। সেগুলো মেনে চললেই আজীবন স্লিম থাকা যায়। এর মধ্যে মোটা দাগে ৫টি বিষয় মেনে চললে ভুঁড়ি পালাবে, আর কখনো ফিরবে না।

১.
আপনার পেট পরিষ্কার না থাকলে ভুঁড়ি হবেই। পানি, তরল এবং আঁশযুক্ত খাবার কম খেলে এবং পরিশ্রম কম করলে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। আর কোষ্ঠকাঠিন্যই হলো ভুঁড়ির কারিগর। তাই ভুঁড়ি কমাতে পেট পরিষ্কার রাখার বিকল্প নেই।  

২.
তাড়াহুড়ো করে খাবার খাওয়ার অভ্যাস ত্যাগ করতে হবে। কারণ যারা খাবার গ্রহণের সময় তাড়াহুড়ো করেন, তারা খাবারের সঙ্গে বাতাসও খেয়ে ফেলেন। এটা ভুঁড়ি বড় হওয়ার জন্য সহায়ক। আর দ্রুত খাবার খেলে তা ভালোমতো চিবানো যায় না। ফলে হজমে সমস্যা তৈরি হয়। অতএব…

৩.
সফট ড্রিংকস বা কোমল পানীয় খুব সহজেই আপনাকে একটা ভুঁড়ি উপহার দিতে পারে। এই ক্ষতিকর ফ্যাশন বাদ দিতে না পারলে ভুঁড়ির জ্বালা বহন করতেই হবে।

৪.
বেশি মিষ্টি খাওয়ার অভ্যাস থাকলে ভুঁড়ি সহজে আপনাকে ছেড়ে যাবে না। পরিমিত চিনি খান। মধু কিংবা ডায়েট চিনিও খেতে পারেন।

৫.
অনেকে কাজের চাপে খাওয়ার সময় পান না। হয়তো দিন শেষে একবারে বেশি করে খান। এটা কিন্তু একেবারেই ঠিক না। এমন অভ্যাস থাকলে ভুঁড়ি হবেই। কারণ একবারে বেশি খেলে খাবার হজম হতে সময় লাগে। এতে করে পেটে বেশি ফ্যাট জমা হয়। তাই দিনে ৪/৫ বার অল্প করে খেতে হবে। ভুঁড়ি পালাবেই।
 

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি