,

বিজয়নগরে বিভিন্ন সড়কে শুকিয়ে নষ্ট হচ্ছে মূল্যবান গাছ

bijoytreeবিজয়নগরে অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে বিভিন্ন সড়কের লক্ষ লক্ষ টাকার আকাশী শিশু বেলজিয়াম সহ বিভিন্ন মূল্যবান গাছ। এ ব্যাপারে কর্তৃপক্ষ নিরব দর্শকের ভূমিকা পালন করছেন। উপজেলার সাতবর্গ, সিঙ্গারবিল, হরষপুর, চম্পকনগর সড়ক সহ বিভিন্ন সড়কে সরকারের সামজিক বনায়নের আওতায় দীর্ঘদিন পূর্বে রোপন কৃত মূল্যবান গাছগুলো একের পর এক শুকিয়ে মরে নষ্ট হচ্ছে। দেখলে মনে হয় এগুলো দেখার যেন কেউ নেই। ফলে নষ্ট হচ্ছে সরকারের লক্ষ লক্ষ টাকার মূল্যবান গাছ। সরেজমিনে সাতবর্গ, সিঙ্গারবিল, হরষপুর,  সড়ক সহ বিভিন্ন সড়কে গাছপালার এ দৃশ্য দেখা যায়। এ মরা গাছগুলো এক শ্রেণীর লোক রাতের আধারে শুধুমাত্র জ্বালানী হিসেবে ব্যবহারের জন্য কেটে নিয়ে যাচ্ছে।
অপরএকটি নির্ভরযোগ্য সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানান, একটি প্রভাবশালী চক্র মূল্যবান এ গাছ বাকল তুলে লবন পানি দিয়ে দেয়। ফলে কিছু দিনের মধ্যেই লবনাক্ততার কারণে গাছগুলো মরে শুকিয়ে যায়। তারাই আবার রাতের আধারে জ্বালানী হিসেবে ব্যবহারের জন্য কেটে নিয়ে যায়। উপজেলার যে কোনো রাস্তায় বের হলেই সুদীর্ঘ অসংখ্য গাছ এ রকম মরা ও শুকনো অবস্থায় দেখা যায়।
এলাকার কয়েকজন বিশিষ্ট ব্যক্তি দাবি করে বলেন, গাছগুলো টেন্ডারের মাধ্যমে বিক্রয় করা হলে সরকারের যেমন রাজস্ব বৃদ্ধি পেত গাছগুলোও বিভিন্ন ফার্ণিচারসহ অন্যান্য কাজে ব্যবহার করা সম্ভব হত।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা