,

নাসিরনগরে স্কুল ছাত্র খুন

Nasirnagor Marderব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় জমি নিয়ে পূর্ব বিরোধ ও মামলা মোকদ্দমার জের ধরে এক স্কুল ছাত্র খুন হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার বেলা ৩ ঘটিকায় উপজেলার সদর ইউনিয়নের দাঁতমন্ডল গ্রামে। ঘটনার বিবরণে জানা গেছে মেদির হাওড়ে ৩৭৪ ও ৩১১ এস এ খতিয়ানের ৭৭ একর জায়গা নিয়ে শাহ আব্দুল্লাহ কল্যাণ ট্রাস্টের পক্ষে সৈয়দ এমাদ মিয়া ও দাঁতমন্ডল গ্রামবাসীর মাঝে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। ওই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল সকাল ১১ ঘটিকায় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উক্ত হাওড়ে জমি দখলের প্রস্তুতি নিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাওড়ে সংঘর্ষ করতে ব্যর্থ হয়ে সংঘর্ষকারীরা দাঁতমন্ডল গ্রামে হামলা চালিয়ে জুয়াদ মিয়ার ছেলে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র মোঃ খালেক মিয়া (১৫) র উপর চড়াও হয়। হামলাকারীদের হাতে থাকা লোহার পল দিয়ে খালেক মিয়াকে আঘাত করলে  ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ওই ঘটনায় পুলিশ ৬ জনকে আটক করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি