,

এবার গ্রেপ্তার আতঙ্কে এরশাদ!

ershad111জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গ্রেপ্তার আতঙ্কে আছেন বলে দলটির স্থানীয় নেতারা জানিয়েছেন। গত শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা জাতীয় পার্টির এক সভায় দলটির প্রেসিডিয়াম সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর মো. আদেল দলের চেয়ারম্যানের গ্রেপ্তারের এ আশঙ্কার কথা ব্যক্ত করেছেন বলে তাঁরা জানিয়েছেন।
গতকাল শনিবার সন্ধ্যায় এ ব্যাপারে জানতে চাইলে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর মো. আদেল  বলেন, 'আপনারা সাংবাদিক। আপনারাই তো আমার চেয়ে বেশি জানবেন। আমি যা বলেছি, তা বিভিন্ন পত্রিকায় ছাপা হয়েছে। আমি ঢাকার পথে আছি। সেখানে গিয়ে ভালোভাবে জেনে এ বিষয়ে বলতে পারব।'


দলটির স্থানীয় নেতারা জানিয়েছেন, সভায় দলের কেন্দ্রীয় নেতা আদেল তাঁদের বলেছেন, সরকারি দলের সঙ্গে জাতীয় পার্টির বনিবনা হচ্ছে না। সে কারণে যেকোনো সময় গ্রেপ্তারের আশঙ্কায় দলের চেয়ারম্যান মানসিকভাবে প্রস্তুতিও নিচ্ছেন। দলের প্রেসিডিয়াম সদস্যদের এক সভায় এ নিয়ে আলোচনাও হয়েছে।


দলের যুগ্ম মহাসচিব মো. রেজাউল ইসলাম ভূঁইয়া বলেন, 'উনি (জাহাঙ্গীর মো. আদেল) কিভাবে কোন চিন্তা থেকে এ কথা বলেছেন, তা আমার জানা নেই। তবে নীতিনির্ধারক হিসেবে এ বিষয়ে আমার চেয়ে বেশি তো উনারই জানার কথা।' তিনি বলেন, 'সরকার যেভাবে ধরপাকড় শুরু করেছে তাতে যে কেউই তো গ্রেপ্তার আতঙ্কে থাকতে পারেন। এ ছাড়া সরকার চাইছে তাদের কথামতো আমরা চলি। নির্বাচন নিয়ে সরকারি দলের সঙ্গে আমাদের বনিবনা হচ্ছে না। আমাদের চেয়ারম্যান তো বলে দিয়েছেন, সব দলের অংশগ্রহণ ছাড়া আমরা নির্বাচনে যাব না। এসব কারণে গ্রেপ্তার আতঙ্কের বিষয়টি অমূলক কিছু নয়।'


খোঁজ নিয়ে জানা গেছে, প্রচারণা চালাতে ও দলীয় সভায় অংশ নিতে গত শুক্রবার আখাউড়ায় আসেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর মো. আদেল। এ সময় তিনি নির্বাচন প্রসঙ্গে আলোচনাকালে দলের চেয়ারম্যান গ্রেপ্তার হতে পারেন বলে শঙ্কা প্রকাশ করেন।


বৈঠকে উপস্থিত জাতীয় পার্টির নেতা মো. ইসহাক সিদ্দিকী শুভ বলেন, 'দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর মো. আদেল বলেছেন আমাদের চেয়ারম্যান গ্রেপ্তার হতে পারেন। চেয়ারম্যান নিজেই এ শঙ্কা প্রকাশ করে জাহাঙ্গীর মো. আদেলের সঙ্গে কথা বলেন। এমনকি এক সভায় দলের প্রেসিডিয়াম সদস্যরাও দলের চেয়ারম্যানকে জেলে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলেছেন। কেননা মহাজোট ছাড়ার প্রশ্ন এলেই তো চেয়ারম্যানকে জেলে যেতে হবে- এমন কথাও জাহাঙ্গীর মো. আদেল সভায় বলেছেন।'


আখাউড়া উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক নজরুল হক ধনু বলেন, 'জাহাঙ্গীর মো. আদেল আমাদের এও জানিয়েছেন, এরশাদ জেলে গেলে তাঁর ছেলে এরিককে দেখে রাখার জন্যও দলের নেতাদের তিনি বলে রেখেছেন।'

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য