,

সরাইলে ছিনতাইকারী আটক

arrest_logo_1-18_18098সরাইলে প্রকাশ্যে দিবালোকে যাত্রীবেশে ছিনতাইয়ের সময় মোরাদ মিয়া (২০) নামের এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। গতকাল শুক্রবার সকাল নয়টায় সরাইল- নাসিরনগন সড়কের সরাইলের জিল্লুকদার পাড়া নামক স্থানে এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী ভুক্তভোগী জানায়, নাসিরনগর উপজেলার সোনাতলা গ্রামের বাসিন্ধা ধান ব্যবসায়ী কুতুব মিয়া (৫০) গতকাল ধান বিক্রির টাকা নিয়ে বিশ্বরোড মোড় থেকে যাত্রীবাহী একটি সিএনজি অটোরিক্সায় রওয়ানা দেন। জিল্লুকদার পাড়া এলাকায় আসামাত্র তিন যুবক রাস্তা বেড়িকেট দিয়ে মাঝখানে দাঁড়ায়। সিএজিটি থেমে যায়। এ সময় যাত্রীবেশী এক ছিনতাইকারী কুতুব মিয়ার কাছ থেকে দস্তাদস্তি করে জোর পূর্বক ১ লাখ ২০ টাকা ছিনতাই করে পালানোর চেষ্টা করেন। এ সময় কুতুব মিয়া ছিনতাইকারী বলে জোড়ে চিৎকার করলে স্থানীয় লোকজন ছিনতাইকারীকে ধাওয়া করে মোরাদকে হাতেনাতে টাকা সহ আটক করে। বাকী তিন ছিনতাইকারী পালিয়ে যায়। পরে মোরাদকে পুলিশে সোপর্দ করা হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য