মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে হরতাল বিরোধী মিছিল থেকে পুলিশের উপর হামলা । এ এস আই শাহজাহান আহত

 ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরে বুধবার বেলা ৩ ঘটিকায় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ মোঃ আব্দুল আহাদের নেতৃত্বে হরতাল বিরোধী মিছিল শেষে থানা বাউন্ডারীর দক্ষিণদিকে তাহার বাসার সামনে বিক্ষোভকারীরা  পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপের এক পর্যায়ে শেখ মোঃ আব্দুল আহাদকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময়ে তার সমর্থকদের হাতে থাকা বল্লম দিয়ে এ এস আই মোঃ শাহজাহানের(৪০) ডান পায়ের হাটুর উপরে বল্লম ছুড়ে মারলে গুরুতর আহত হয়। আহত শাহজাহানকে নাসিরনগর হাসপাতালে চিকিৎসা শেষে গুরুতর আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ওই ঘটনায় থানা পুলিশ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ মোঃ আব্দুল আহাদকে আটক করেছে। এ বিষয়ে মুঠো ফোনে জানতে চাইলে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুল কাদের জানান এখনো কোন মামলা হয়নি। তবে শেখ মোঃ আব্দুল আহাদকে আটক করা হয়েছে। এ বিষয়ে আহত এ এস আই শাহজাহান বলেন শেখ আব্দুল আহাদকে নিয়ে আসার সময় পিছন দিক থেকে তাকে বল্লম ছুড়ে মারা হয়েছে। জানা গেছে গত ৩০রা নভেম্বর জেল হত্যা দিবসে আলোচনা সভায় আওয়ামীলীগের সিনিয়র সাবেক উপজেলা চেয়ারম্যান লেঃ অবঃ মোঃ গোলামনূর ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোঃ আব্দুল আহাদকে বক্তব্য দিতে না দেওয়ায়,সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার রায়ের সাথে শেখ মোঃ আব্দুল আহাদের হাতাহাতি হয়।  এর পর থেকে উপর মহলের চাপে ও পুলিশি গ্রেফতারের ভয়ে শেখ মোঃ আব্দুল আহাদ গা ডাকা দেয়। বুধবার আহাদ বাসায় ফিরলে তার সমর্থকরা নাসিরনগর সদরে হরতাল মানিনা,নৌকা নৌকা শ্লোগানে মিছিল বের করে। থানা পুলিশ শেখ মোঃ আব্দুল আহাদকে আটক করেছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গুর টিকা ‘কিউডেঙ্গা’ অনুমোদন দিল ভারত

মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

মন্ত্রিসভায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন জাহেদ উর রহমান

‘প্রয়োজনে ককরোচ আন্দোলনেও যাব’: মমতা

পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তার রদবদল

নতুন ভিডিওতে এমপি গাজী নজরুলের বক্তব্য নিয়ে প্রশ্ন

পেঁপে চাষে কোটিপতি সুমন, গড়েছেন দুই হাজার উদ্যোক্তা

চট্টগ্রামে বন্যায় অবকাঠামোর ক্ষতি ১৫০ কোটির বেশি

আসামে ভয়াবহ বন্যা, প্রাণ গেল ১০ জনের

বেনজীরকে নিয়ে দুদকের কাছে ৪ তথ্য চাইল দুবাই পুলিশ

গাজী নজরুল ইস্যুতে তদন্ত শেষে ব্যবস্থা নেবে জামায়াত

ডিসেম্বরে চালু হচ্ছে থার্ড টার্মিনাল, বিমান ও পর্যটনে বড় পরিবর্তনের পরিকল্পনা