৭০ বছরে ১৫ বার অনার্স-মাস্টার্স

news-image

আন্তর্জাতিক ডেস্ক :নাম লুসিয়ানো বাইত্তি। লুসিয়ানো বাইত্তির বাড়ি ইতালির রাজধানী রোমের কাছে আলবান হিলের ভেলেট্রি শহরে। ৭০ বছর বয়সী বাইত্তিই এখন বিশ্বব্যাপী মানুষের কাছে বিস্ময় হয়ে উঠেছেন। তার এ বিস্ময়ের একটি কারণ আছে। আর তা হলো একটু ব্যতিক্রমী সফলতা। তিনি তার এই জীবনে ১৫ বার অনার্স-মাস্টার্স করেছেন।
জানা গেছে, লুসিয়ানোর নিজের বাড়ি আর বাগানে কাজ করে সময় পার হয়। তবে গভীর রাতে (৩টা) ঘুমকে দূরে ঠেলে তিনি হাতে তুলে নেন পাঠ্যবই। পড়তে থাকেন একনাগাড়ে। আর এ প্রচেষ্টার মধ্য দিয়ে তিনি নিজের ঝুলিতে তুলে নিয়েছেন ইতালির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৫টি অনার্স-মাস্টার্স ডিগ্রি। আনন্দঘন প্রতিক্রিয়ায় লুসিয়ানো তাই বললেন, ‘বইগুলোর প্রতি ধন্যবাদ জানাই।’

তিনি আরো বলেন, প্রতিটি সময় আমি নিজেকে নতুন চ্যালেঞ্জে নিযুক্ত করি এবং এর মাধ্যমে আমি দেখতে চাই, আমার শরীর এবং মেধা কতদূর যেতে পারে।
তিনি চর্চা করেন জ্ঞান আর সংস্কৃতি। মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক এই প্রধান শিক্ষক ২০০২-এ আটবার ডিগ্রি নিয়ে গিনেস বুকে নাম লেখান। তিনি যেসব বিষয়ে ডিগ্রি নিয়েছেন তার মধ্যে রয়েছে- সমাজবিজ্ঞান, সাহিত্য, আইন, রাষ্ট্রবিজ্ঞান ও দর্শন। লুসিয়ানো তার বেশির ভাগ ডিগ্রি অর্জন করেছেন বিশ্বের অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত রোমের স্বনামধন্য লা সাপিয়েঞ্জা ইউনিভার্সিটি থেকে। তার অন্য যে সাত বিষয়ে ডিগ্রি রয়েছে, তার মধ্যে অন্যতম- অপরাধবিদ্যা। এ ছাড়া অতিসম্প্রতি ডিগ্রি অর্জন করেন তিনি পর্যটন বিষয়ে। জীবনজয়ী এই মানুষটির অবশ্য পেশাজীবনের যাত্রা শুরু হয়েছিল শরীরচর্চার শিক্ষক হিসেবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ