৪র্থ শ্রেনীর ছাত্রী সীমা দাসকে ধর্ষন করে হত্যা, – দাবী পরিবারের!

52fc6021f304b-indexপ্রতিনিধি :: শুক্রবার বিকেলে পোষ্ট মর্টেমের রিপোর্ট ব্রাহ্মণবাড়িয়ার জেলা হাসপাতাল থেকে প্রদান করা হয়েছে বলে দাবী করেছেন বাঞ্ছারামপুর উপজেলায় সীমা দাস (৯) নামের এক স্কুলছাত্রীর পিতা দরিদ্র তাপস দাস ।



তিনি বলেন আমার মেয়েকে ফারুক ও অহিদ ধর্ষন করে হত্যা করেছে । কিন্তু,আমি বহু চেষ্টা করেও পোষ্টমর্টেমের রিপোর্ট নিতে পারিনি । কারন,হত্যাকারীরা ধন্যাঢ্য । 



গত বুধবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার নিলখী গ্রামের পাশে বোরো ধানখেত থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ । 



সীমা নিলখী গ্রামের কাঠমিস্ত্রি তাপস দাসের মেয়ে এবং মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী । ঘটনায় জড়িত সন্দেহে ফারুক মিয়া (১৮), অহিদ মিয়া (১৯) নামের দুজনকে আটক করা হয়, তাঁদের দুজনের বাড়ি সাহেবনগর গ্রামে।



বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, বোরো খেতের হাঁটু সমান পানিতে সীমার লাশ পাওয়া যায়। তিনি বলেন, সীমাকে পানিতে চুবিয়ে হত্যা করা হয়েছে বলে তাঁরা ধারণা করছেন। তাঁকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে কি না, তা লাশের ময়নাতদন্ত ছাড়া বলা যাচ্ছে না । আমরা রিপোর্ট পাইনি, পেলে ব্যবস্থা সহ ধর্ষনের মামলাও হবে ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ