১৪ মে জাতীয় পার্টির কাউন্সিল

 

 
নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির ত্রি-বার্ষিক কাউন্সিল ১৬ এপ্রিলের পরিবর্তে ১৪ মে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার। ওইদিন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কাউন্সিল হবে।সোমবার (৪ এপ্রিল) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।তিনি বলেন, ‘দুই পর্বের এ কাউন্সিলের প্রখম পর্ব অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে ২টা। এ পর্বে থাকবেন আমন্ত্রিত অতিথি ও ডেলিগেটরা। আর দ্বিতীয় পর্ব শুরু হবে বিকাল ৩টায়। এ পর্বে শুধু কাউন্সিলররা অংশগ্রহণ করবেন। তারাই আগামী দিনের জাতীয় পার্টির নেতৃত্ব নির্বাচন করবেন।’

Japa_logo11459759334

 

কাউন্সিল পেছানো প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রথমত দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছে, এতে আমরা অংশ নিয়েছি। এ কারণে অনেক জেলার কাউন্সিলরদের আসতে সমস্যা হবে। এ ছাড়া এখনো আমাদের ৭ জেলার সম্মেলন বাকি রয়েছে এবং আমরা ভেন্যু পাচ্ছিলাম না। এসব কারণে পেছানো হয়েছে।’এ সময় দলটির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘১৩টি ইউনিয়ন পরিষদে আমরা জয়লাভ করেছি। কিন্তু সরকারদলীয় সন্ত্রাসীদের জাল ভোট, ভয়-ভীতি, অনিয়মের কারণে আমাদের আরও প্রার্থী জয়লাভ করতে পারেনি।’

 

 

তিনি আরো বলেন, ‘জয়লাভের সম্ভাবনা এমন ৩৫টি ইউপির ১১১টি কেন্দ্রের অনিয়মের ভিডিও ফুটেজ নির্বাচন কমিশনকে দিয়েছি আমরা। সেসব ইউপি নির্বাচন বাতিল করে পুনরায় দেয়ার দাবি জানিয়েছি।’কাউন্সিলে রওশনপন্থিরা অংশ না নিলে কী ব্যবস্থা গ্রহণ করা হবে, এমন প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, ‘তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে কাউন্সিলররা। এর পর হেসে তিনি বলেন, গুরু আমরা, মালিকানা দাবি করে আরেক জন।’এ সময় উপস্থিত ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য ও দক্ষিণের সভাপতি সৈয়দ আবুল হোসেন বাবলা, উত্তরের সভাপতি এস এম ফয়সাল হোসেন সৃষ্টি প্রমুখ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ