হাসিনার বিচার যেন মৃত্যুর আগে দেখে যেতে পারি

 

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ্ মোয়াজ্জেম হোসেন বলেছেন, ‘এ দেশে ওয়াজ-মাহফিল করতে পুলিশের অনুমতি নিতে হয়। সম্প্রতি সিলেটেও ওয়াজ-মাহফিল করতে দেয়া হয়নি। আমরা আর কত সহ্য করতে পারি।’ এ সময় তিনি আল্লাহর কাছে শেষ ফরিয়াদ হিসেবে বলেন, ‘আমার মৃত্যুর আগে যেন হাসিনার বিচার দেখে যেতে পারি।’বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

 

যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণজাগরণ মঞ্চের আন্দোলন ও আদালতের দেয়া ফাঁসির রায় প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, ‘কেমন এক দেশে বসবাস করছি, যেখানে আওলাদে আবু জেহেলদের কথায় মামলার রায় পর্যন্ত পাল্টে যায়।‌’শাহ্ মোয়াজ্জেম বলেন, ‘দেশের করুণ অবস্থা দেখে দুঃখ হয়, যে দেশকে এতো কষ্ট করে স্বাধীন করলাম, সেই দেশে ইসলাম তো দূরের কথা, চলছে ধর্ষণ আর ধর্ষণ। কেউই নিরাপদ নয়। এ সরকারের শাসন আমল আইয়ামে জাহিলিয়াতের যুগকেও হার মানিয়েছে। শাহবাগিদের কথায় আদালতের রায়ও পাল্টে যায়।’

4bk23629f5030c37b4_620C350

‘দুই আসামিকে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা বাননো হয়ছে’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘তুমিই (শেখ হাসিনা) তো তাদের আসামি বানিয়েছ। তুমি জবরদখলকারী। তোমার বিরুদ্ধে তো অনেকগুলো মামলা আছে, সেগুলোর কী হল? ইসলাম ও গণতন্ত্রকে নসাৎ করে তোমাকে কে ক্ষমতায় বসিয়েছে সবই আমরা জানি! কিন্তু এখন তা বলব না।’

 

আয়োজক সংগঠনের সভাপিত আলহাজ হাফেজ মাওলানা আব্দুল মালেকের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরো বক্তব্য দেন, সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ মাওলানা শাহ্ মো. নেছারুল ঢাকা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ