সোমালিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৩৯

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি মার্কেটে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ৩৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৫০ জন আহত হয়েছে। রবিবার মোগাদিসুর ওদাজির জেলার একটি মার্কেটে এ ঘটনা ঘটে। ওদাজির মেয়র আহমেদ আব্দুল আফরেজ এ তথ্য নিশ্চি করেছেন।

আমিন অ্যাম্বুলেন্স সার্ভিসের পরিচালক ডা. আব্দি কাদির আব্দি রহমান জানান, আমরা ৩০টি মৃতদেহ উদ্ধার করেছি। আরো অনেকে আহত হয়েছে।

মদিনা হাসপাতালের ব্যবস্থাপক ডা. মোহাম্মদ ইউসুফ বলেন, ৪৭ জনকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক।

মার্কেটে থাকা আব্দুল্লাহ ওমর নামে একজন জানিয়েছেন, আমরা যখন বাজার করছিলাম এমন সময় একটি গাড়ি মার্কেটের কাছে এসে বিস্ফোরিত হয়। এ সময় প্রায় ২০ জনকে মাটিতে লুটিয়ে পড়তে দেখি। এদের মধ্যে অধিকাংশই মারা গেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ