সরকারি টাকায় দেয়াল তুলে নদী দখল

ডেস্ক রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় সরকারি টাকায় দেয়াল তুলে ঢোলভাঙ্গা নদী দখল করেছেন মানিকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুশফিকুল মান্নান। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও পরিষদের তিন লাখ টাকায় প্রায় ৪০০ ফুট দৈর্ঘ্যের এই দেয়াল নির্মাণ করেন তিনি।


উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, মানিকপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের পেছনে নদীভাঙন রোধে গাইড ওয়াল নির্মাণ করতে এডিবি থেকে এক লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এ ছাড়া, ইউনিয়ন পরিষদ থেকেও আরও দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়৷ গত ৫ এপ্রিল বরাদ্দ দেওয়ার পর প্রায় ১০ ফুট উঁচু ওই দেয়াল নির্মাণ করা হয়৷ 


উপজেলা এলজিইডি প্রকৌশলী এ বি এম খোরশেদ আলম বলেন, ‘মূলত মানিকপুর স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের ভবনের পেছনের নদীর ভাঙন রোধে দেয়াল নির্মাণ করার জন্য এডিবির বরাদ্দ দেওয়া হয়৷ চেয়ারম্যান যেভাবে জায়গা দেখিয়েছেন সেভাবেই দেয়াল নির্মাণ করা হয়েছে৷ তবে সেটা নদীতে পড়েছে কি না, তা আমাদের দেখার বিষয় নয়।’


উপজেলা কানুনগো ম্রাগ্য মারমা বলেন, ‘দখলদারকে দেয়াল সরিয়ে নিতে শিগগিরই নোটিশ দেওয়া হবে।’ ইউপি চেয়ারম্যান মুশফিকুল মান্নান বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি একটি খেলার মাঠ করার৷ আর মাঠের জন্যই দেয়াল নির্মাণ করা হয়েছে। ওই জায়গায় পরিষদের ১০০ শতক জায়গা রয়েছে৷ আর সেই জায়গা থেকে সর্বোচ্চ ১৫ ফুট নদীর ভেতরে দেয়াল নির্মাণ করা হয়েছে। এখানে আমার ১০ লাখ টাকা ব্যয় করা হয়ে গেছে৷ দেয়াল ভাঙলে পুরো টাকাটাই জলে যাবে।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ