লিবিয়ার সমুদ্রের তীরে ৮৭ অভিবাসীর মৃতদেহ

news-image

লিবিয়ার জাবিয়া শহরের কাছে সমুদ্রের তীরে ভেসে এসেছে ৮৭ জন আফ্রিকান অভিবাসীর মৃতদেহ পাওয়া গেছে। যারা সম্ভবত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাবার পথে নৌকাডুবির শিকার হয়।
কাছেই একটি ছেঁড়া রাবারের নৌকা পাওয়া গেছে। মনে করা হচ্ছে মৃত ব্যক্তিরা সম্ভবত ইতালি যাবার চেষ্টায় নৌকায় উঠেছিল।
আশংকা করা হচ্ছে, আরো কিছু মৃতদেহ পাওয়া যেতে পারে কারণ এ ধরণের প্রতিটি নৌকায় সাধারণত ১২০ জন করে লোক ওঠে।
মৃতদের মধ্যে বেশ কিছু শিশুও রয়েছে।
মৃতদেহগুলো এখন কবর দেবার জন্য ত্রিপোলিতে নিয়ে যাওয়া হবে।
গত কয়েক মাসে চোরাই পথে ইউরোপে যাবার চেষ্টায় অভিবাসীদের মৃত্যুর সংখ্যা রেকর্ড পরিমাণে পৌঁছেছে।
গত বছর এভাবে সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাবার চেষ্টা করতে গিয়ে নৌকা ডুবে কমপক্ষে ৫ হাজার অভিবাসীর মৃত্যু হয়।
সূত্র: বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ