মোরেলগঞ্জে জাতির পিতার স্মরণে শোকযাত্রা

news-image

শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ও তার প্রতি শ্রদ্ধা জানাতে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ হতে দিনভর ব্যপক কর্মসূচি গ্রহন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার বেলা সাড়ে ৮টায় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। পরে উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্ব সর্বসাধারণের অংশ গ্রহনে অনুষ্ঠিত হয় শোকযাত্রা।

সহকারি কমিশনার(ভূমি) রঞ্জন চন্দ্র দে, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, থানার ওসি কেএম আজিজুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারগন শোকযাত্রায় অংশ গ্রহন করেন।

এ ছাড়াও ফায়ার সার্ভিস, সরকারি এসএম কলেজ, প্রেস ক্লাব,মোরেলগঞ্জ লতিফিয়া ফাযিল মাদ্রাসা, সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়, রওশনারা বালিকা বিদ্যালয়, কেজি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আবু হুরায়রাহ্ দাখিল মাদরাসা, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ পৌরসভার সকল শিক্ষা প্রতিষ্ঠান শোকযাত্রায় অংশ গ্রহন করে।

শোকযাত্রা শেষে অফিসার্স ক্লাবে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তাঁতীলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগওভ্যানশ্রমিক লীগের পক্ষ হতেও দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ