মন্ত্রিসভা ছাড়ার বিষয়ে একমত প্রেসিডিয়াম সদস্যরা

113479_Untitled-2মন্ত্রিসভা ছাড়ার বিষয়ে একমত হয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যরা। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ জাতীয় পার্টির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম প্রেসিডিয়ামের বৈঠক শেষে দলের কো-চেয়ারম্যান জিএম কাদের এ কথা জানান। জিএম কাদের বলেন, মিটিংয়ে যারা উপস্থিত ছিলেন, তারা সবাই মতামত দিয়েছেন, রাজনীতির স্বার্থে বেরিয়ে আসাটা অত্যন্ত জরুরি। মাননীয় চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।
আজ বেলা সাড়ে এগারোটায় বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে রওশন এরশাদসহ তার অনুসারী প্রেসিডিয়াম সদস্যদের অনুপস্থিতিতে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এতে প্রেসিডিয়ামের মোট ২৪ জন সদস্য উপস্থিত ছিলেন। বৈঠকে রওশনসহ নয়জন সদস্য সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই অনুপস্থিত ছিলেন। তারা সবাই দশম জাতীয় সংসদের সদস্য। বাকিরা অসুস্থতাজনিত এবং ব্যক্তিগত কারণ দেখিয়ে বৈঠকে অংশ নেননি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ