ব্রেক্সিট প্রক্রিয়ার শুরুতে বিপুল সমর্থন

news-image

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার (ব্রেক্সিট) প্রক্রিয়া শুরু করতে এমপিদের বিপুল সমর্থন পেয়েছেন।

বুধবার ব্রেক্সিট আলোচনা শুরু করতে পার্লামেন্টে আনা ইউরোপিয়ান ইউনিয়ন বিল ৪৯৮-১১৪ ভোটে পাস হয়।

বিলটি পাস হতে প্রয়োজন ছিল ৩৮৪ ভোটের। লেবার পার্টির এমপিরাও বিলের পক্ষে ভোট দিয়েছেন। তবে বিলের বিরোধিতা করেছে স্কটিশ ন্যাশনাল পার্টি এবং লিবারেল ডেমোক্র্যাট নেতৃত্ব।

এখন বিলটি আইনে পরিণত হওয়ার আগে কমনস এবং হাউজ অব লর্ডসে ফের পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

এরআগে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনা শুরু করে ৩১ মার্চের মধ্যে জোট থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়া সংক্রান্ত লিসবন চুক্তির ৫০ নম্বর অনুচ্ছেদ কার্যকরের সময় নির্ধারণ করেছিলেন প্রধানমন্ত্রী থেরেসা মে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ