ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা এলাকা থেকে ২০ কেজি গাঁজা, ১ টি ট্রাক ও মাদক বিক্রয়ের নগদ ১৫,৫০০/- টাকা’সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সদস্যরা। রোববার সকালে অভিযানে মাদকসহ আটকৃতরা হলেন, ১।
মোঃ হযরত আলী @ হযো (৩৫) ২। মোঃ আব্দুল হালিম (২৭), ৩। মোঃ সোহেল রানা (৩৩)।
র‍্যাব-১৪  ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল জেলার আশুগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের উপর একটি ট্রাকটি আটক করে।
এসময় ট্রাকটিতে অভিনব কায়দায় লুকিয়ে গাঁজা উদ্ধারসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেন। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ৩৬,১৫,৫০০/- টাকা। ধৃত আসামীর বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ