ব্রাহ্মণবাড়িয়ায় আ.লীগের পাঁচ বিদ্রোহী প্রার্থীকে সমায়িক বহিস্কার

Awyami-ligব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামীলীগের পাঁচ নেতাকে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আল মামুন সরকার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
বহিস্কৃতরা হলেন নাটাই (দক্ষিণ) ইউপির জেলা আওয়ামীলীগ সদস্য শাহ আলম, বুধল ইউপির সদর উপজেলা আ.লীগের সদস্য আবদুল হামিদ, সাদেকুর ইউপির ইউনিয়ন আ.লীগ নেতা বর্তমান চেয়ারম্যান ইকবাল হোসেন, রামরাইল ইউপির সদর উপজেলা আওয়ামীলীগের সম্পাদক মন্ডলীল সদস্য বর্তমান চেয়ারম্যান মশিউর রহমান ও সাবেক চেয়ারম্যান ওয়ার্ড আ.লীগের সভাপতি আবদুল গফুর।
আল মামনু সরকার বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাদের সমায়িক বহিস্কার করা হয়েছে। তিনি আরও জানান, সদর উপজেলা আওয়ামীগের সুপারিশের প্রেক্ষিতেই তাদের স্থায়ী বহিস্কারের জন্য কেন্দ্রীয় কমিটিতে চিঠি দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত, আহত ৩/৪

হালাল শিল্প, টেকসই বিনিয়োগ ও এফডিআই আকর্ষণে সমন্বিত উদ্যোগ

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য