ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে দগ্ধ হয়ে ১ শিশুর মৃত্যু, আহত ১

B Baria Map Mainআমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া॥ গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম পাইকপাড়া মহল্লায় গ্যাসের চুলা থেকে রান্নাঘরে আগুন লেগে ৬টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এসময় আগুনে দগ্ধ হয়ে আড়াই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা যায়, সকাল ১১ টার দিকে ওই এলাকার সুরুজ মিয়ার ভাড়াটিয়া দিনমজুর হোসেন মিয়ার রান্না ঘরে গ্যাসের চুলা থেকে কাপড়ে আগুন লেগে ছড়িয়ে পড়ে। এসময় হোসেন মিয়ার ঘরে ঘুমন্ত অবস্থায় আড়াই বছরের শিশু কন্যা আশা মনি দগ্ধ হয়ে মৃত্যু বরন করে। আগুন দেখে হোসেন মিয়ার পুত্র কাউছার (০৮) তার বোনকে বাঁচাতে গেলে সেও গুরুতর আহত হয়। আগুনে একে একে ৬ টি ঘর পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় এলাকাবাসী পরে স্থানীয় লোকজন আগুন নেভায়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত, আহত ৩/৪

হালাল শিল্প, টেকসই বিনিয়োগ ও এফডিআই আকর্ষণে সমন্বিত উদ্যোগ

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য