ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা মালিক-চালকদের মানববন্ধন ও বিক্ষোভ

news-image

নিজস্ব প্রতিবেদক : মহাসড়কে বিকল্প ব্যবস্থা ছাড়া সিএনজি চালিত অটোরিকশা-অটোটেম্পু চলাচলে সরকারের নিষেধাজ্ঞার প্রতিবাদে এবং মহাসড়কে পৃথক লেন ও রোড ডিভাইডারের দাবিতে ব্রাহ্মণবড়িয়ার আশুগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা অটোরিকশা-অটোটেম্পু মালিক-চালক সংগ্রাম পরিষদ। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা-সিলেট-মহাসড়ক সংলগ্ন আশুগঞ্জ রেলগেইট এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শত শত অটোরিকশা-অটোটেম্পু মালিক-চালক বিভিন্ন ব্যানার ও ফেষ্টুন নিয়ে অংশগ্রহণ করে। এসময় এক সমাবেশে বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা সিএনজি মালিক সমিতির নেতা আলমগীর হোসেন, শ্রমিক নেতা নূরুল্লাহ সরকার, রাজিব পারভেজ, মাহবুব মিয়া প্রমুখ।
বক্তারা বিকল্প ব্যবস্থা ছাড়া মহাসড়কে সিএনজি অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদ জানিয়ে বলেন, দ্রুত মহাসড়কে পৃথক লেন ও রোড ডিভাইডার তৈরি করে সিএনজি অটোরিকশা চলাচল করতে না দিলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে মহাসড়কের গোলচত্তরের সামনে গিয়ে শেষ হয়।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ