ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মায়ের অভিযোগে ছেলে গ্রেফতার

Arest_585037960-150x150বার্তা কক্ষঃব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে  মায়ের অভিযোগে মো. নাছির উদ্দিন নামের ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত নাছির উদ্দিন উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের গঙ্গানগর গ্রামের মৃত আবদুল কাদের মোল্লার পুত্র। বৃহস্পতিবার রাতে নবীনগর থানা পুলিশ নিজ বাড়ি থেকে নাছিরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।
জানা যায়, নেশাগ্রস্থ, বখাটেপনায় অভ্যস্থ নাছিরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেন তার  মা আমেনা খাতুন। জানমালের নিরাপত্তা রক্ষায় অবশেষে ওই মা তার ছেলের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করেন। সেই মামলায় পুলিশ বৃহস্পতিবার রাতে  ওই বখাটে পুত্রকে গ্রেফতার করেছে। মা আমেনা খাতুন তার ছেলের বিরুদ্ধে মাদক গ্রহণ, এলাকাবাসীর সাথে ঝগড়া-বিবাদ, সম্পত্তি ও টাকার জন্য মারধরের অভিযোগ এনেছেন বলে নবীনগর থানার ওসি রূপক কুমার সাহা নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ