বিজয় নগরে ইউপি নির্বাচনী বিরুদের জের ধরে বাড়ি থেকে ডেকে নিয়ে ১জন কে খুন

khon (1)আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়ীয়া : ব্রাহ্মণবাড়ীয়া বিজয় নগরে উপজেলার চম্পকনগর ইউনিয়নের নির্বাচনী বিরোধী জের ধরে নূর চৌধুরী নামে এক ব্যক্তিকে খুন করা হয়েছে। রোববার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে খুন করা হয়। চম্পকনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডে নুরপুর গ্রামে এই ঘটনা ঘটে।
সদর হাসপাতালে তার লাশের পাশে থাকা তার চাচাতো ভাই মোমেন ভূইয়া বলেন,  শাদত মেম্বার ও লোকমান চৌধুরী সম্পতি অনুষ্টিত ইউপি নির্বাচন নিয়ে বিরোধ দেখা দেয়। এ বিরোধের জের ধরে তার ভাই নুরু চৌধুরী বাড়ি ডেকে নিয়ে খুন করে।
মোমেন ভূইয়া বলেন, শাদত মেম্বারের গোষ্ঠীর হাছুু, শাহজাহান, দানা, হুমায়ন সহ  আরো বেশ কয়েকজন তাকে সোমবার গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে নুরপুর দেরীমুড়া নামক স্হানে কুপিয়ে হত্যা করে।
সকালে লোকজন  কাজে যাওয়ার সময় তার লাশ ধেকে চিৎকার করলে খুন হওয়া ব্যক্তির বাড়ীর লোকজন এগিয়ে আসে। পরবর্তীতে বিজয়নগর থানায় খবর দেয়। পুলিশ ঘটনা স্হলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পরবর্তীতে লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরন করে।
এ ব্যাপারে ব্রাহ্মনবাড়িয়া সদর সার্কেল শাহরিয়ার আল মামুন বলেন, ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থীর বিরুদের জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে তিনি আমাদের কে জানান। বিজয় নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল পাশা বলেন, লাশ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়ীয়া জেলা সদর
পাঠানো হয়েছে। এখনো থানায় মামলা হয়নি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত, আহত ৩/৪

হালাল শিল্প, টেকসই বিনিয়োগ ও এফডিআই আকর্ষণে সমন্বিত উদ্যোগ

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য