বিজলী আমার স্বপ্নের প্রজেক্ট : ববি

bbibg20161015055128বিনোদন প্রতিবেদক : অভিনয়ের পর এবার প্রযোজনা নিয়ে আসছেন নায়িকা ববি।বিদ্যুৎ চমকের মতোই চমক দিতে ‘বিজলি’ চলচ্চিত্রে কাজ শুরু করছেন নায়িকা ববি। অবশ্য এই চলচ্চিত্রে একসঙ্গে আছে দুই চমক। প্রথম চমক হলো প্রথমবারের মতো ছবিটি প্রযোজনা করছেন ববি। আর দ্বিতীয় চমক হলো এই ছবিতে ববি অভিনয় করবেন সুপার হিরোইনের ভূমিকায়। ছবিটি পরিচালনা করছেন ইফতেখার চৌধুরী।

চলতি মাসের শেষের দিকে ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে বলে জানান নায়িকা ববি। ঢাকা বা বোম্বের নায়ক থাকতে পারেন তার বিপরীতে, তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।
ছবির ব্যাপারে তিনি বলেন,“বিজলী আমার স্বপ্নের প্রজেক্ট। আমার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ববস্টারের প্রথম ছবি এটি। ঢাকা, ভারত, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে শুটিং হয়েছে ছবিটির। প্রায় ৮০ ভাগ কাজ শেষ। এখন দুটি গান ও কিছু সংলাপের দৃশ্যধারণ বাকি“।
আগামী মাসের শুরুর দিকে থাইল্যান্ডে যাচ্ছি। সেখানে হবে বাকি অংশের দৃশ্যধারণ।

আগামী বছরের ঈদে মুক্তি দিতে চাই ছবিটি। গল্পের প্রয়োজনে বিজলী ছবি নিয়ে কোনো কিছুতেই আপস করিনি আমি। এতে ছবিটি তৈরিতে প্রচুর খরচ হয়েছে, এখনো হচ্ছে। তাই ঈদের মতো বড় একটি উৎসবে মুক্তি না দিলে লোকসানে পড়ার আশঙ্কা আছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ