‘বিচারের মুখোমুখি হতে হবে প্রত্যেক যুদ্ধাপরাধীকেই ‘

 
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, যতোই ষড়যন্ত্র হোক, প্রত্যেক যুদ্ধাপরাধীকে বিচারের মুখোমুখি হতে হবে। কোটি কোটি ডলার খরচ করে বিশ্বব্যাপী যতোই লবিস্ট নিয়োগ করুক না কেন, বিচারের হাত থেকে কেউ রেহাই পাবে না।

Sajib1437895608

বুধবার বুধবার জার্মানির হ্যানোভারে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্য প্রযুক্তি বিষয়ক বিশ্বের সবচেয়ে বড় প্রদর্শনী সিবিটে যোগ দিতে জয়ের এই জার্মানি সফর। অনুষ্ঠানে আমন্ত্রিত প্রযুক্তিবিদ হিসাবে বুধবার তিনি সিবিটে বক্তৃতাও করেন। এ উপলক্ষেই স্থানীয় আওয়ামী লীগ ও প্রবাসীদের পক্ষ থেকে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

 

প্রবাসীদের ধন্যবাদ জানিয়ে জয় বলেন, দেশের যে কোনো দুর্যোগের সময় প্রবাসীরা এগিয়ে আসেন। মহান মুক্তিযুদ্ধের সময় প্রবাসীরা দেশের জনগণের পাশে দাঁড়িয়েছেন। পঁচাত্তরে বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের পর শত প্রতিকূলতার মাঝেও বঙ্গবন্ধু পরিবারের পাশে দাঁড়িয়েছেন, আশ্রয় দিয়েছেন। ১/১১ এর পর প্রথম প্রবাসীরাই দেশে গণতন্ত্রের জন্য আন্দোলন শুরু করেন।আগামীতেও সবাইকে আওয়ামী লীগের পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হয়নি, ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়নি। আজ বিশ্বের তিনটি দ্রুত উন্নয়নশীল দেশের মধ্যে বাংলাদেশ একটি। যোগাযোগ, বিদ্যুৎ, প্রযুক্তিখাতে বাংলাদেশ অনেক এগিয়েছে।

 

গত সাত বছরে দেশে ডিজিটাল বিপ্লব হয়েছে। শুধু শহরের মানুষই নন, গ্রামের মানুষও এর সুফল পাচ্ছেন বলে জানান তিনি।জয় আরও বলেন, “ক্ষমতার জন্য নয়, আমরা দেশের মানুষের জন্য কাজ করতে এসেছি। বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলাই আমাদের লক্ষ্য। দেশের একজন মানুষও দরিদ্র থাকবে না- এটাই আমাদের স্বপ্ন।”।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ইমরান আহমেদ এমপি, জার্মানি আওয়ামী লীগের নেতা বশিরুল হক সাবু, শেখ আহমেদ বাদল, জাহিদুল ইসলাম পুলক প্রমুখ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ