বাড়ি সাফ করছেন নগ্ন গৃহকর্মী!

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :বাড়ি সাফ করছেন গৃহকর্মী, কিন্তু তিনি সম্পূর্ণ নগ্ন। পায়ে স্যান্ডেল, হাতে গ্লাভস, শরীরে একটি সুতাও নেই।

এমনই বিশেষ পরিষেবা দিতে শুরু করেছে লন্ডনের একটি সংস্থা।
এই খবর অবশ্য পাওয়া গেছে কিছুটা অন্যভাবেই। সম্প্রতি একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছিল এই সংস্থার পক্ষ থেকে, সেখানে কর্মপ্রার্থীদের জন্য বলা হয় ‘‌গৃহকর্মী হিসেবে কাজ করার জন্য সব বয়সের নারী প্রয়োজন। কাজের বেতন, ঘণ্টা পিছু ৩,৮০০ ডলার। তবে শর্ত একটাই, গৃহকর্মীদের বাড়ি পরিষ্কারের কাজ করতে হবে একেবারে নগ্ন হয়ে। ’

গ্রাহকদেরও বলা হয়েছে, তিন রকম পরিষেবা দেবে এই সংস্থা। একটিতে ইচ্ছা হলে গ্রাহক নগ্ন থাকতে পারবেন, অন্যটিতে পরিচারিকা নগ্ন থাকতে পারবেন, আর একটিতে নগ্ন থাকতে পারবেন দু’‌জনেই।

কিন্তু এই পরিষেবার সঙ্গে যৌনতার বিন্দুমাত্র সম্পর্ক নেই বলেই দাবি করেছে সংস্থা। জানিয়েছে, যে কোনওগ্রাহককে পরিষেবা দেওয়ার আগে একটি চুক্তিপত্রে সই করিয়ে নেওয়া হচ্ছে। যেখানে, শর্ত হিসেবে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে নগ্ন গৃহকর্মীকে কোনওভাবেই স্পর্শ করা যাবে না। গৃহকর্মীর সম্মানহানি হয়, এমন কিছুই ঘটানো যাবে না। এই পরিষেবা গত দু’‌বছর ধরে দিচ্ছে সংস্থা। ইংল্যান্ড ছেড়ে এখন সংস্থার প্রসার দেশের বাইরেও পৌঁছে গেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ