বাঞ্ছারাম উপজেলা কমান্ড পুনঃ নির্বাচনের দাবিতে সাংবাদিক সম্মেলন

mokti jodda ban 7-6-14।।বার্তা কক্ষ।। গত ০৪-৬-১৪ তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংষদ নির্বাচন ২০১৪, বাঞ্ছারাম উপজেলা কমান্ড নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ এনে পুনঃ নির্বাচনের দাবি জানিয়েছেন মোরগ মার্কা প্যানেল প্রার্থীরা। শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে এ দাবি জানান তারা। নির্বাচনে জেলা ইউনিট কমান্ড পদপ্রার্থী এডঃ আখতার হোসেন সাইদ অভিযোগ করেন, বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ ও থানা সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পূর্ব নির্ধারিত ভোট কেন্দ্র হলেও দুরভিসন্ধিমূলকভাবে তা দূরবর্তী স্থানে সরিয়ে নেয়া হয়। প্রশাসনের নিরবতায় সন্ত্রাসীরা মোরগ মার্কার প্রার্থীর এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দিয়ে হেলিকপ্টার ও কলস মার্কায় জাল ভোট দেয়। এবিষয়ে অভিযোগ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গেলেও তাকে অফিস সময়ে সেখানে পাওয়া যায়নি বলেও অভিযোগ করেন তিনি। তিনি এই ফলাফল বাতিল করে পুনঃ নির্বাচনের দাবি জানিয়েছেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আবুল কাশেম, মনিরুজ্জামান, বশির আহমেদ, জহিরুল আলম মিলন, আলী আকবর, আবু নাসের ওয়াহিদ প্রমূখ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ