বাঞ্ছারামপুরে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্বামীর ৬ মাসের কারাদন্ড

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে রিপন মিয়া (২৬) নামে স্বামীকে ছয় মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মামুন সরদার এ রায় দেন। কারাদন্ডপ্রাপ্ত রিপন উপজেলার জগন্নাথপুর গ্রামের আবুল হাসেমের ছেলে। পুলিশ সুত্রে জানা গেছে, রিপন প্রায়ই তার স্ত্রী জোৎ¯œা আক্তারকে মারধর করতো। গতকাল সকালে জগন্নাথপুর গ্রামে বাড়ির পাশে রাস্তায় জোৎ¯œাকে ব্যাপক মারধর করে রিপন। জোৎ¯œা থানায় অভিযোগ করলে থানার এসআই ময়নাল হোসেন রিপন মিয়াকে তার বাড়ি থেকে আটক করে। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মামুন সরদারের আদালতে হাজির করা হলে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ স্বীকার করায় রিপনকে ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়।  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মামুন সরদার জানান, স্ত্রীকে রাস্তায় প্রকাশ্যে নির্যাতনের অভিযোগে রিপন মিয়াকে ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ