বাঞ্ছারামপুরে যুবলীগ নেতার বাড়িতে হামলা ও ভাংচুর

hamla।।বার্তা কক্ষ।।বাঞ্ছারামপুর উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যুবলীগ নেতার বাড়িসহ ছয় বাড়ি-ঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। রোববার উপজেলার রূপসদীতে এ ঘটনা ঘটে। একটি মাইক্রোবাস ও মোটরসাইকেল ভাংচুরের ঘটনাও ঘটে। এ সময় খুকী বেগম, লিপি আক্তার, শামিম মিয়া, চায়না বেগম, ঋতু বেগম, রীনা বেগমসহ ১২ জন আহত হয়েছে।
জানা গেছে, সকালে রূপসদীর কান্দাপাড়ায় মিয়া বাড়ির সেন্টু মিয়ার ছেলে সাকিব মিয়া গংদের সঙ্গে জালালী বাড়ির নজরুল ইসলামের ছেলে হৃদয় গংদের খেলা চলাকালীন কথাকাটাকাটির এক পর্যায়ে খেলা পণ্ড হয়ে যায়। বিকালে ওই ঘটনাকে কেন্দ্র করে সাকিব মিয়ার বাড়ির লোকজন জালালী বাড়িতে অতর্কিতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা একটি হাইয়েস মাইক্রোবাস ও একটি মোটরসাইকেলসহ সাতটি ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাট করে বলে অভিযোগ করে ক্ষতিগ্রস্তরা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ