বাঞ্ছারামপুরে যাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে সিএনজি চালককে ৬ মাসের কারাদন্ড, ইউপি. সদস্যকে ৫ হাজার টাকা জরিমানা

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মহিলা যাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মরকিন (২২) নামের এক সিএনজি চালককে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় আদালতের কাজে বাধা দেওয়ার অভিযোগে এক ইউপি. সদস্যকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। আজ বুধবার নির্বাহী ম্যাজিষ্ট্রেট নূর-ই-খাজা আলামিন এর আদালত এই রায় প্রদান করেন। 
পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার ফরদাবাদ রূপস্দী সড়কে সকাল ১২ টার দিকে রূপস্দী গ্রামে এক গৃহবধু সিএনজি যোগে ফরদাবাদ থেকে রূপস্দী আসার পথে ফরদাবাদ কবরস্থানের কাছে চালক মরকিন মহিলা যাত্রীকে যৌন হয়রানী করেন। এ সময় যাত্রীর চিৎকারে এলাকাবাসী ছুটে এসে চালককে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট নূর-এ-খাজা আলামিনের আদালতে হাজির করা হলে যৌন হয়রানীর অভিযোগে মরকিনকে ৬ মাসের কারাদন্ড ও আদালতের কাজে বাধা দেওয়ার অভিযোগে ফরদাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য সফিকুল আলম হারুনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নূর-এ-খাজা আলামিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ