বাঞ্ছারামপুরে মাইটিভির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

clip_image002এম এ আউয়াল : ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুরে মাইটিভির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে । এ উপলক্ষে আজ সকাল ১০টায় এক বর্নাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে । র‌্যালী শেষে উপজেলা সদরে অবস্থিত প্রতীতি সংগীত নিকেতন মিলনায়তনে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্ধোধন করা হয়। সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব দুধ মিয়া মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মিন্টু রঞ্জন সাহা । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাঞ্ছারামপুর ইয়ুথ ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইদ আহমেদ বাবু, বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি এম এ আউয়াল,সাংবাদিক আশেক এমরান,বাঞ্ছারামপুর বিশ্ববিদ্যালয় কলেজের প্রফেসর মোঃ চাঁন মিয়া সরকার,সাংবাদিক মোঃ আলমগীর হোসেন। প্রধান অতিথি বলেন সত্য নিষ্ট সংবাদ পরিবেশনায় মাইটিভি ব্যাপক সাফল্য অর্জন করেছে । তাছাড়া প্রতিবন্ধীদের উন্নয়নের জন্য  মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী যে প্রশংসা অর্জন করেছেন আমি উদ্যোগকে স্বাগত জানাই ।

পরে আশেক এমরানের পরিচালনায় প্রতীতি সংগীত নিকেতনের শিল্পীবৃন্দের অংশ গ্রহনের মাধ্যমে এক মনোঞ্জ সাংস্কৃকি অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ